কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বারপাড়া গ্রামে বেশ কয়েকটি পরিবার তৈরি করে মাটির সরঞ্জাম। এখন বিয়ে–শাদি বেশি থাকায় বেড়েছে দধির পাতিলের চাহিদা। প্রতিটি পাতিল পাইকারি ১০ থেকে ১২ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ১৯ জানুয়ারিছবি: এম সাদেক
৫ / ১৮
নদীর তীরে থাকা জমিতে মুলা চাষ করা হয়েছে। সেই খেত পরিচর্যায় ব্যস্ত এক বৃদ্ধ। লামচরি, চরবাড়িয়া ইউনিয়ন, বরিশাল, ১৯ জানুয়ারিছবি: সাইয়ান
৬ / ১৮
ভোর থেকে সড়কের পাশে ওএমএসের ট্রাকের চাল ও আটা কিনতে অপেক্ষা নারীদের। সকাল সাড়ে আটটা, বাগিচাগাঁও, কুমিল্লা, ১৯ জানুয়ারিছবি: এম সাদেক
মিয়ানমার থেকে জাহাজে আসা ভুট্টা ক্রেন দিয়ে নামিয়ে ট্রাকে তোলা হচ্ছে। সকাল সাড়ে ৯টা, সদরঘাট, চট্টগ্রাম, ১৯ জানুয়ারিছবি: জুয়েল শীল
৯ / ১৮
সিলেটের বিভিন্ন চা-বাগানে চোখে পড়ে চা-ফুলের সৌন্দর্য। শীতের সকালে মিষ্টি রোদ বাড়িয়ে দেয় চা-ফুলের সৌন্দর্য। সাদা পাপড়ি মেলে আছে চা-ফুল। তারাপুর চা-বাগান, সিলেট, ১৯ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১০ / ১৮
সাইকেলে চারপাশে হরেক পণ্য নিয়ে শহর থেকে গ্রামের দিকে যাচ্ছেন ফেরিওয়ালা। গ্রামে এসব পণ্যের চাহিদা বেশ। বিক্রিও হয় ভালো। বিক্রি শেষে আবার শহরে ফিরবেন ফেরিওয়ালা। কাজিরবাজার সেতু, সিলেট, ১৯ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১১ / ১৮
কিশোরগঞ্জের তাড়াইলসহ কয়েকটি উপজেলায় এবার খিরার বাম্পার ফলন হয়েছে। খিরার ভালো দাম পেয়ে কৃষকেরাও খুশি। জমি থেকে কয়েক নারী সংগ্রহ করছেন খিরা। কাজলা, তাড়াইল, কিশোরগঞ্জ, ১৭ জানুয়ারিছবি: তাফসিলুল আজিজ
১২ / ১৮
বগুড়া-৬ সদর আসনের নিজের এলাকা এরুলিয়া থেকেই গণসংযোগ শুরু করবেন হিরো আলম। গণসংযোগের জন্য পিকআপে মঞ্চ তৈরি করা হচ্ছে। গাড়িতে বসে আছেন তিনি। এরুলিয়া, বগুড়া সদর, ১৯ জানুয়ারিছবি: সোয়েল রানা
জেলা শিক্ষা অফিসের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার (বালিকা) দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হতে দৌড়াচ্ছে শিক্ষার্থীরা। শহীদ আবদুর রব সেরনিবাত আউটার স্টেডিয়াম, বরিশাল নগর, ১৯ জানুয়ারিছবি: সাইয়ান
১৭ / ১৮
বাঁশের তৈরি জিনিসপত্র হাট থেকে কিনে রাজশাহী নগরের বিভিন্ন বাজারে বিক্রি করেন কেশর হাটের শফি উদ্দিন। প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার বেচাকেনা হয় তাঁর। সাগরপাড়া কাঁচাবাজার, রাজশাহী, ১৯ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম
১৮ / ১৮
কয়েক দিন পর সরস্বতী পূজা। প্রতিমা তৈরিতে তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন বৌদ্ধ নাথ পাল। শেখেরচক এলাকা, রাজশাহী, ১৯ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম