একঝলক (৩০ জুন ২০২৬)

১ / ২২
ঝোপঝাড়ে বাহারি প্রজাপতি। বাঁকছড়ি মুখ, রাঙামাটি, ৩০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২২
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সাজা ঘোষণার পর তাঁকে জেলহাজতে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা, ৩০ জুন
ছবি: মীর হোসেন
৩ / ২২
পাতার আড়ালে ফুটে আছে ভুঁইচাঁপা। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৩০ জুন
ছবি: আকমল হোসেন
৪ / ২২
রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে রাজশাহী ডেন্টাল কলেজের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। মেডিকেল কলেজ, রাজশাহী। ৩০ জুন
ছবি: শহীদুল ইসলাম
৫ / ২২
বৃষ্টিভেজা সজীব লেবু। রাবারবাগান, রাঙামাটি, ৩০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২২
পথের ধারে ফুটে আছে জলজ উদ্ভিদ বড়নখা ফুল। ফুলটি নখা, ছোটপানা বা জল নীলাম্বরী নামেও পরিচিত। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ জুন
ছবি: সাজেদুল আলম
৭ / ২২
হাঁস–মুরগি পালনের জন্য বানানো হয় এসব ঘর। চড় মাইঝাইল, সিরাজগঞ্জ, ৩০ জুন
ছবি: আরিফুল গণি
৮ / ২২
গরুর গোবর, কচুরিপানা, চা–পাতাসহ নানা কিছু দিয়ে বিশেষ ছাউনির নিচে জৈবসার তৈরি করছেন আসলাম মিয়া। প্রতি ৪০ কেজির জৈব সারের বস্তা পাইকারি বিক্রি করেন ৬০০ টাকায়। ময়নাকুঠি, রংপুর,৩০ জুন
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২২
নগর যখন ধীরে ধীরে জেগে উঠছে, তখনই ঝাঁটা হাতে কাজে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁদের প্রতিদিনের শ্রমেই শহরের সকাল শুরু হয় পরিচ্ছন্ন পথে। কোর্ট পয়েন্ট, সিলেট, ৩০ জুন
ছবি: আনিস মাহমুদ
১০ / ২২
পাহাড়ের নিচ থেকে ঝুড়িভর্তি আনারস মাথায় চেপে নিয়ে আসছেন তিন নারী। বেথেনী পাড়া, বান্দরবান, ৩০ জুন
ছবি: মং হাই সিং মারমা
১১ / ২২
মাটি কাটার কোদাল ও টুকরি নিয়ে কাজের খোঁজে বেরিয়েছেন দুই শ্রমিক। বন্দরবাজার, সিলেট, ৩০ জুন
ছবি: আনিস মাহমুদ
১২ / ২২
কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা এলাকায় সূর্যাস্ত। জয়কা, কিশোরগঞ্জ, ৩০ জুন
ছবি: তাফসিলুল আজিজ
১৩ / ২২
গাছের ডালে বসে আছে বুলবুলি। দুদুকছড়া, পানছড়ি, খাগড়াছড়ি, ৩০ জুন
ছবি: জয়ন্তী দেওয়ান
১৪ / ২২
কুমার নদে পড়েছে নতুন পানি, বেড়েছে মাছের আনাগোনা। তাই পানিতে দাঁড়িয়ে বড়শি ফেলে মাছ ধরছেন পারের এক বাসিন্দা। গোবিন্দপুর, ফরিদপুর, ৩০ জুন
ছবি: আলীমুজ্জামান
১৫ / ২২
কুড়িগ্রামের সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ তিস্তা নদী থেকে তোলা। ঘড়িয়ালডাঙ্গা, কুড়িগ্রাম, ২৯ জুন
ছবি: প্রথম আলো
১৬ / ২২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। চরসোনারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, ৩০ জুন
ছবি: প্রথম আলো।
১৭ / ২২
নানা রঙের গ্যাস বেলুন বিক্রির জন্য বের হয়েছেন এক ব্যক্তি। কুশিয়ার, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ২২
সারা দিন তাপপ্রবাহের পর রাজধানীতে নামে স্বস্তির বৃষ্টি। এর ফলে অনেক সড়কে জমে যায় পানি। তেজগাঁও, ঢাকা, ৩০ জুন
ছবি: মীর হোসেন
১৯ / ২২
খেয়ানৌকায় নদী পারাপারের অপেক্ষায় শিশু শিক্ষার্থীরা। পাকুল্লা, সোনাতলা, বগুড়া, ৩০ জুন
ছবি: সোয়েল রানা
২০ / ২২
ব্যাটারিচালিত অটোরিকশায় অতিরিক্ত চালের বস্তা ভরে নিয়ে যাচ্ছেন এক চালক। চালগুলো গ্রামের বাজারে বিক্রি করা হবে। সোন্দাবাড়ী, গাবতলী, বগুড়া, ৩০ জুন
ছবি: সোয়েল রানা
২১ / ২২
ট্রেনের বাঁশি কিংবা আসন্ন বিপদ কোনোটিই যেন থামাতে পারছে না পথচারীদের। ট্রেন এগিয়ে আসার মধ্যেই রেললাইন পারাপার করছেন অনেকে, সৃষ্টি হচ্ছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি। তেজগাঁও, ঢাকা, ৩০ জুন
ছবি: মীর হোসেন
২২ / ২২
পাকুড়গাছে ফলমুখে হরিয়াল পাখি। গোসিংগ, শ্রীপুর, গাজীপুর, ৩০ জুন
ছবি: সাদিক মৃধা