একঝলক (২৪ ফেব্রুয়ারি ২০২৬)

১ / ২৩
কসমস ফুলে বসেছে মৌমাছি। পূজাখোলা, খুলনা, ২৪ ফেব্রুয়ারি।
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৩
ফুলের মধু ও মাকড়সার খোঁজে বসে আছে একটি নীল-কালো মৌটুসি পাখি। তংঞ্চঙ্গ্যা পাড়া, রাঙামাটি। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২৩
কোলভরা শখের রাজহাঁসের ছানা, তার চোখভরা মায়া। তেলিগাতী, খুলনা, ২৪ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৩
খেত থেকে শর্ষেগাছ নিয়ে জমির আল দিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। হোসেন নগর, রংপুর। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২৩
পুকুরে মাছের খাবারের জন্য খৈল ছিটাচ্ছেন এই মৎস্যচাষি। ভাসানচর, ফরিদপুর, ২৪ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৬ / ২৩
রমজান মাসে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। তাই ভ্যানে চড়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। রাজুখাঁ, রংপুর। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৩
নিজেদের খেত থেকে রান্নার জন্য খেসারি কলাই শাক তুলছেন তিনি। গোবিন্দপুর, ফরিদপুর, ২৪ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৮ / ২৩
শীত কমতে থাকায় খেজুরগাছের কাণ্ড শক্ত হয়ে গেছে। তবে শক্ত গাছের রস পরিমাণে অল্প হলেও বেশ মিষ্টি হয়। তাই রস সংগ্রহের জন্য শক্ত কাণ্ড চাঁছতে দায়ের পরিবর্তে হাতুড়ি-বাটাল ব্যবহার করছেন এক গাছি। পেলাইদ, শ্রীপুর, গাজীপুর। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সাদিক মৃধা
৯ / ২৩
গাছের ডালে বসে আছে হরবোলা পাখি। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ ফেব্রুয়ারি
ছবি: জয়ন্তী দেওয়ান
১০ / ২৩
শহরে খেলার মাঠ কমে যাওয়ায় জায়গা পাচ্ছে না শিশুরা। অগত্যা পথের ধারের গাছে দোলনা টাঙিয়ে দোল খাওয়ায় মেতেছে এক শিশু। ঠনঠনিয়া, বগুড়া। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সোয়েল রানা
১১ / ২৩
ডালে ডালে অশোক ফুলের উচ্ছ্বাস। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ২৪ ফেব্রুয়ারি
ছবি: আকমল হোসেন নিপু
১২ / ২৩
সিলেট নগরে বেড়েছে মশার উৎপাত। উপদ্রব থেকে রেহাই পেতে ফুটপাত থেকে মশারি কিনছেন এক ব্যক্তি। বন্দরবাজার, সিলেট। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২৩
পলিথিন–প্লাস্টিকের স্তূপে ঢেকে যাচ্ছে কাপ্তাই হ্রদের পাড়। হুমকিতে প্রকৃতি ও পানি। আসামবস্তি সেতু, রাঙামাটি, ২৪ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২৩
সাঙ্গু নদে মাছ শিকারে যাচ্ছেন একদল জেলে। ক্যামলং, বান্দরবান। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: মং হাই সিং মারমা
১৫ / ২৩
ডিঙিনৌকায় ফুলজোড় নদীতে মাছ শিকার করতে জাল ফেলছেন এই জেলে। ধানগড়া, সিরাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি
ছবি: সাজেদুল আলম
১৬ / ২৩
ঘরে বসেই সুঁই–সুতায় গৃহবধূ কাকলি বেগম গড়ে তোলেন বাড়তি আয়ের পথ। গোবিন্দপুর, ফরিদপুর, ২৪ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২৩
শীতের অতিথি পাখি, কাপ্তাই হ্রদের জলে ডুব দিয়ে খুঁজছে খাবার। নতুন পাড়া, রাঙামাটি, ২৪ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২৩
ট্রাকে করে পাইকারি বাজারে আনা হয়েছে পেঁয়াজ। বস্তা নামানোর আগে ট্রাকের ওপরই বিশ্রাম নিচ্ছেন এক শ্রমিক। কিনব্রিজ এলাকা, সিলেট। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২৩
খাবারের খোঁজে জমির আলের ধারে বসে আছে দুটি সাদা বক। বটতলী, বান্দরবান। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: মং হাই সিং মারমা
২০ / ২৩
সূর্যমুখীর বীজ পরিপক্ব হওয়ায় খেত থেকে তুলে এনে রোদে শুকানো হচ্ছে। এরপর ফুল থেকে সেই বীজ সংগ্রহ করছেন কৃষিশ্রমিকেরা। ডোমলাকান্দি, ফরিদপুর। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: আলীমুজ্জামান
২১ / ২৩
টিসিবির পণ্য কিনতে উপচে পড়া ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে ট্রাকচালক স্থান পরিবর্তনের চেষ্টা করলে হুড়োহুড়ি শুরু হয়। চলন্ত ট্রাকের পেছনে মরিয়া হয়ে ছুটতে থাকেন ক্রেতারা। একপর্যায়ে ট্রাকের পেছনে ঝুলে থাকা এক নারী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। উত্তরা ১২ নম্বর সেক্টর, ঢাকা। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: দীপু মালাকার
২২ / ২৩
সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। প্রথম আলো ভবন, কারওয়ান বাজার, ঢাকা। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: খালেদ সরকার
২৩ / ২৩
মহাসড়কে নছিমন চলাচল অবৈধ হলেও ঝুঁকি নিয়ে তাতেই সাপ্তাহিক হাটে যাচ্ছেন ব্যবসায়ীরা। নছিমনের পেছনে গরু রেখে সামনে বসেছেন তাঁরা। বদরপুর, ফরিদপুর। ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: আলীমুজ্জামান