একঝলক (৫ সেপ্টেম্বর ২০২৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
বসতবাড়ির পাশের ডোবায় দল বেঁধে খাবার খাচ্ছে হাঁস। পশ্চিম হাসলী, মানিকগঞ্জ, ৫ সেপ্টেম্বর
ছবি: আব্দুল মোমিন
২ / ২০
বৃষ্টিস্নাত মাধবীলতা ফুল। ধোপাখলা, ময়মনসিংহ, ৫ সেপ্টেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
৩ / ২০
ঘরের মাচাংয়ে শুকাতে দেওয়া ধান পা দিয়ে নাড়িয়ে দিচ্ছেন এক নারী।ডলুপাড়া,বান্দরবান, ৫  সেপ্টেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৪ / ২০
বাজারে বিক্রির জন্য রাখা হয়েছে চাষের পাঙাশ মাছ। শিরোমণি বাজার, খুলনা, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
আদাখেতের আগাছা দমনে কীটনাশক ছিটাচ্ছেন এক নারী কৃষক। ডলুপাড়া, বান্দরবান, ৫ সেপ্টেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৬ / ২০
রেলিং থেকে এখনই টুপ করে পড়বে জমে থাকা বৃষ্টির ফোঁটা। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ সেপ্টেম্বর
ছবি: সাজেদুল আলম
৭ / ২০
চলনবিলে সাঁতার কাটছে রাজহাঁসের দল। চাটমোহর, পাবনা, ৫ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ২০
হ্যাচারি থেকে এভাবে মাছের পোনা ভৈরব নদ পার করে নিয়ে যাচ্ছেন পোনা ব্যবসায়ীরা। শিরোমণি, খুলনা, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২০
বাড়ির উঠানে বসে বাঁশের ঝাঁকা তৈরি করছেন গৃহবধূ রুবিয়া বেগম। মল্লিকডাঙ্গী, ফরিদপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১০ / ২০
মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চে রওনা হয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য জোট। মাতুয়াইল, ঢাকা, ৫ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১১ / ২০
আকাশজুড়ে কালো মেঘ। বৃষ্টি নামার আগেই খেত থেকে বেগুন তুলতে ব্যস্ত কৃষক। চরশিবরামপুর, হিমাইতপুর, পাবনা, ৫ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১২ / ২০
পাকা ধানের ভালো ফলনে হাসি ফুটেছে জুমচাষি পাহাড়ি কিষানির মুখে। সীতাপাহাড়, কাপ্তাই, রাঙামাটি, ৫ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২০
শাপলা বিলের পানিতে খাবারের খোঁজ করছে বুনোহাঁস। স্থানীয়ভাবে কোথাও এটি সরালি, আবার কোথাও বালিহাঁস নামে পরিচিত। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
১৪ / ২০
কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকায় ঘুরছেন পর্যটকেরা। দীঘলিবাঁক, রাঙামাটি, ৫ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২০
বিকেলে খালে নেমে দুরন্তপনায় মেতেছে কিশোরেরা। মল্লিকপুর, তেরখাদা, খুলনা, ৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২০
বাঁশের কঞ্চির ওপর বসে আছে ফড়িং। নুরুইল, বগুড়া, ৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৭ / ২০
গ্যাস–সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ যানবাহনের সারি। গ্যাসের জন্য চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। মগবাজার, ঢাকা, ৫ সেপ্টেম্বর
ছবি: মীর হোসেন
১৮ / ২০
রাজশাহী-নাটোর পথে আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ঢাকা বাস টার্মিনাল, শিরোইল, রাজশাহী, ৫ সেপ্টেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৯ / ২০
মুলার খেত থেকে আগাছা তুলছেন এই কৃষক। নুরুইল, বগুড়া, ৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
২০ / ২০
চিরসবুজ পাতার ফাঁকে ফুটেছে লজ্জাবতী ফুল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৫ সেপ্টেম্বর
ছবি: আকমল হোসেন