বুনো হলুদ ভৃঙ্গরাজ ফুলের মধু পান করছে প্রজাপতি। ছোট বয়রা, খুলনা, ১৮ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
২ / ১১
পথের ধারে ফুটে আছে লতাকস্তুরী ফুল। অনেকে এই ফুলকে বনঢ্যাঁড়শ নামেও চেনেন। লাহোর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ নভেম্বরছবি: সাজেদুল আলম
৩ / ১১
সূর্যের আলো ফোটার অপেক্ষায় পাশাপাশি বসে আছে এক জোড়া শালিক। আলো ফুটলেই খাবারের সন্ধানে উড়াল দেবে তারা। কুমড়াটিলা, রাঙামাটি, ১৮ নভেম্বর সকালেছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১১
কুয়াশায় ঢাকা ভোরে কাজে বের হয়েছেন পাহাড়ি নারী-পুরুষ। যুব উন্নয়ন এলাকা, রাঙামাটি, ১৮ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১১
সকালের মাঠে বল নিয়ে খেলায় মেতেছে শিশুরা। ছোট বয়রা, খুলনা, ১৮ নভেম্বর সকালেছবি: সাদ্দাম হোসেন
৬ / ১১
শীতের কুয়াশা ভেদ করে চা-বাগানের সবুজ পাতায় পড়ছে সূর্যের সোনালি আলো। কুয়াশা আর রোদে ফুটে উঠেছে বাগানের স্নিগ্ধ সৌন্দর্য। মালনীছড়া, সিলেট, ১৮ নভেম্বরছবি: আনিস মাহমুদ
৭ / ১১
কুয়াশামাখা সকালে চা-বাগানের পথ ধরে সাইকেল চালাচ্ছে এক শিশু। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ১৮ নভেম্বরছবি: আনিস মাহমুদ
৮ / ১১
রোপণের জন্য আলুর বীজ নিয়ে যাচ্ছে দুই ভাই। সিলিমপুর, রংপুর, ১৮ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৯ / ১১
বাড়ি দূরে হওয়ায় জমিতেই চলছে ধানমাড়াই। কাজে ব্যস্ত কৃষক ও কিষানিরা। ঘুড়িয়াখাল, রংপুর, ১৮ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
গাছের গুঁড়ি ফেলে গোপালগঞ্জ-পাটগাতী সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল। গোপালগঞ্জ, ১৮ নভেম্বর সকাল আটটাছবি: প্রথম আলো
১১ / ১১
বিলের পানিতে স্থাপিত সীমানা খুঁটিতে বসে আছে কাদাখোঁচা পাখিটি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১৮ নভেম্বরছবি: সাদিক মৃধা