প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপগুপ্ত বুদ্ধের উদ্দেশে ভাসানোর জন্য কল্প জাহাজ তৈরি করছেন কারিগরেরা। সারিপুত্র বৌদ্ধবিহার, পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ৭ অক্টোবরছবি: জয়ন্তী দেওয়ান
২ / ১৩
রোববার অনুষ্ঠিত হবে বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা। পূজার প্রতিমা বিক্রি করতে কুমিল্লা নগরের রাজেশ্বরী কালীবাড়িতে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আকারভেদে প্রতিমা বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকায়। রাজেশ্বরী কালীবাড়ি, কুমিল্লা, ৭ অক্টোবরছবি: এম সাদেক
৩ / ১৩
মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও অবৈধ যান নছিমন অন্যান্য দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-খুলনা মহাসড়ক, বদরপুর ফরিদপুর, ৭ অক্টোবরছবি: আলীমুজ্জামান
৪ / ১৩
ঘর নির্মাণ মিস্ত্রি দীনবন্ধু মণ্ডল নিজবাড়িতে তৈরি করেছেন ‘নব বৃন্দাবন’। ভারতের বৃন্দাবনের আদলে এখানে রয়েছে প্রায় দেড় শ চরিত্রের ভাস্কর্য। মোট ৪০৮ চরিত্রের ভাস্কর্য তৈরি করবেন তিনি। খড়িয়া, গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ৭ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৩
কাপ্তাই হ্রদের মাঝখানে মাচান বেঁধে জাল ফেলে মাছ আহরণ করছেন জেলেরা। বালুখালী, রাঙামাটি, ৭ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৩
শান্ত ইছামতী নদীতে বড়শি দিয়ে মাছ শিকারে নেমেছেন জনাব আলী। নাড়ুয়ামালা রেলওয়ে সেতু এলাকা, গাবতলী, বগুড়া, ৭ অক্টোবরছবি: সোয়েল রানা
৭ / ১৩
বিলের পাড়ে রোদে পাটকাঠি শুকাতে দিচ্ছেন এক কৃষক। বাওইটোনা বিলপাড়, গাবতলী, বগুড়া, ৭ অক্টোবরছবি: সোয়েল রানা
৮ / ১৩
সান্তাহার থেকে বোনারপাড়াগামী লোকাল ট্রেনটি ছুটে চলছে। ট্রেনের দরজায় ঝুলে যাচ্ছেন অনেকেই। একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। নাড়ুয়ামালা রেলওয়ে সেতু এলাকা, গাবতলী, বগুড়া, ৭ অক্টোবরছবি: সোয়েল রানা
৯ / ১৩
শীতের নানা সবজির অন্যতম ফুলকপি। কয়েক দিন আগে লাগানো ফুলকপির খেতে জন্মেছে আগাছা। সেই আগাছা পরিষ্কারে ব্যস্ত কৃষক। অরণ্যপুর, আদর্শ সদর, কুমিল্লা, ৭ অক্টোবরছবি: এম সাদেক
১০ / ১৩
ভ্যানভর্তি অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন ভ্রাম্যমাণ বিক্রেতা। বিভিন্ন এলাকা ঘুরে এসব বিক্রি করবেন তিনি। বাসাবাড়িতে অ্যালুমিনিয়ামের এসব পণ্যের কদর রয়েছে। কোর্টপয়েন্ট এলাকা, সিলেট, ৭ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১১ / ১৩
গরুর গায়ে পোকা খেতে এসেছে কাক। তাই গরুও প্রশ্রয় দিচ্ছে কাককে। গোয়ালখালী, খুলনা, ৭ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৩
প্রবারণা পূর্ণিমা সামনে রেখে চলছে প্রস্তুতি। ফানুস তৈরিতে ব্যস্ত কয়েকজন। নন্দনকানন বৌদ্ধমন্দির, চট্টগ্রাম, ৭ অক্টোবরছবি: জুয়েল শীল
১৩ / ১৩
কিশোর আলোর নবম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদ্যাপন করেন আনিসুল হক ও উপলব্ধির (হারিয়ে যাওয়া শিশুদের আশ্রয়কেন্দ্র) শিক্ষার্থীরা। ফিরিঙ্গীবাজার, চট্টগ্রাম, ৭ অক্টোবরছবি: জুয়েল শীল