একঝলক (১ ডিসেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
নদীর পানিতে ধোয়া হচ্ছে সিমেন্টের বস্তা। এরপর এগুলো বিক্রি করা হয়। পুরান সৈয়দপুর, নারায়ণগঞ্জ, ১ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
২ / ৯
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিতরণকেন্দ্রে দিনভর থাকে পাসপোর্ট গ্রহীতাদের ভিড়। দিন শেষে দূরদূরান্তর থেকে আসা অনেককেই পাসপোর্ট না পেয়ে খালি হাতে ফিরতে হয় বাড়িতে। ১ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৩ / ৯
নগরের প্রবেশপথে শাসনগাছা ওভারব্রিজের পশ্চিম পাশে প্রতিনিয়ত লেগে থাকে যানজট। এতে দুর্ভোগে পড়ে পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। শাসনগাছা, কুমিল্লা, ১ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৪ / ৯
কাপ্তাই হ্রদের মাঝে দ্বীপ। ছোট ছোট টংঘর তৈরি করে সেখানে হাঁস, মুরগি, ছাগল ও শূকর পালন চলে। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ১ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৯
পরিবহন মালিক সমিতির ধর্মঘটের কারণে রাজশাহীতে কোনো বাস চলছে না। সব বাস রাখা আছে নগরের শহীদ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনালে। রাজশাহী, ১ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৬ / ৯
পরিবহনমালিকদের ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই বেশি ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে পৌঁছান। রেলগেট সিএনজি স্ট্যান্ড, রাজশাহী, ১ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৭ / ৯
রাজশাহীতে ৩ ডিসেম্বর বিএনপির সমাবেশ। কিন্তু অনেকেই আগেভাগে চলে এসেছেন। থাকছেন নগরের পাঠানপাড়া ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে। ১ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৮ / ৯
আমনের ফলন ভালো হওয়ায় পরিবারের সবাই মিলে জমিতে ধান সেদ্ধ করার আনন্দে মেতেছে। তাড়াইলের রাউতি, কিশোরগঞ্জ, ১ ডিসেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
৯ / ৯
১০ ডিসেম্বর সমাবেশস্থল নিয়ে আলোচনার জন্য বিএনপির প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টার্স আইজিপির সঙ্গে বৈঠক শেষে বের হয়ে আসছেন। পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, ১ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন