একঝলক (৯ আগস্ট ২০২৫)

১ / ২১
বুনো ‘দাঁতরাঙা’ফুলের পাপড়িতে জমে আছে বৃষ্টির পানি। মোনতলা আদাম, রাঙামাটি, ৯ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
‘লিপস্টিক ফুল’ বিদেশি ফুল হলেও দেশে ফুলটি সৌন্দর্যের কারণে ব্যাপকভাবে সমাদৃত। জিলা স্কুলের প্রাঙ্গণ, কুমিল্লা, ৯ আগস্ট
ছবি: আবদুর রহমান
৩ / ২১
রঙিন ফুলের ওপর বসেছে মৌটুসি পাখি। বোদিপুর, রাঙামাটি, ৯ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
মাছ ধরার জন্য মা ও মেয়ে বাড়ির উঠানে বসে জাল বুনছেন। পানবাড়ি, রংপুর, ৯ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২১
বৃষ্টিতে ভিজে মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছে একদল শিশু–কিশোর। তিতপরল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, সারিয়াকান্দি, বগুড়া, ৯ আগস্ট
ছবি: সোয়েল রানা
৬ / ২১
ভরা বর্ষায় হাওরের মাঝে চলছে ব্যাপারী নৌকা। বড় হাওর, ইটনা, কিশোরগঞ্জ, ৮ আগস্ট
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ২১
নদীপথে নৌকায় করে আনা পাট খালাস করছেন শ্রমিকেরা। কালীতলা, সারিয়াকান্দি, বগুড়া, ৯ আগস্ট
ছবি: সোয়েল রানা
৮ / ২১
জিতেন বিশ্বাস পাঁচ কাঠা জমিতে ধুন্দুল চাষ করেছেন। বাজারে বিক্রির উপযোগী ধুন্দুল সংগ্রহ করছেন তিনি। রংপুর, ডুমুরিয়া, খুলনা, ৯ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২১
ছাতা মেরামতে ব্যস্ত একজন কারিগর। গাঙ্গীনারপাড়, ময়মনসিংহ, ৯ আগস্ট
ছবি: মোস্তাফিজুর রহমান
১০ / ২১
খুলনার ডুমুরিয়া উপজেলার বেশ কিছু গ্রামে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। অনেক পরিবার পানিবন্দী হয়ে কষ্টের জীবন যাপন করছেন। ডুমুরিয়া, খুলনা, ৯ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২১
শাপলা তুলে বাড়ি ফিরছে দুই শিশু। দিঘি, মানিকগঞ্জ, ৯ আগস্ট
ছবি: আব্দুল মোমিন
১২ / ২১
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা করে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি। সাহেববাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ৯ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম
১৩ / ২১
পথের ধারে ফুটে আছে বুনোফুল। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৯ আগস্ট
ছবি: সাজেদুল আলম
১৪ / ২১
বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা উপলক্ষে সিলেট বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা। রিকাবীবাজার, সিলেট, ৯ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২১
গ্রামীণ হাট থেকে সবজি কিনে তা বিক্রির জন্য ভ্যান চালিয়ে ঘুরছেন এই বিক্রেতা। খোদাইরপুর, পাবনা, ৮ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২১
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর কিশোরী ও তরুণীরা মিলে দলীয় নৃত্য পরিবেশন করেন। পৌরসভা প্রাঙ্গণ, ৯ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ২১
জলাশয়ে ফুটে আছে জলজ আগাছা বড়নখার ফুল। চকচিরট, পাবনা, ৯ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২১
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। টাউন ক্লাব সড়ক, পিরোজপুর, ৯ আগস্ট
ছবি: প্রথম আলো
১৯ / ২১
যেন চারপাশ আলো করে ফুটে আছে সূর্যমুখী ফুল। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৯ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
২০ / ২১
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সামনে, রংপুর, ৯ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২১
আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫ উপলক্ষে আসা অতিথিরা। জিলা স্কুল মিলনায়তন, ফরিদপুর, ৯ আগস্ট
ছবি: আলীমুজ্জামান