কৃষক সোলেমান শেখ তাঁর জমির পাটগাছ কেটে রেখেছেন। পানির অভাবে জাগ দিতে পারছেন না। হাবিবপুর, শৈলকুপা, ঝিনাইদহ, ২০ জুলাইছবি: প্রথম আলো
২ / ১৯
সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মৌন মিছিল করেন সাংবাদিকেরা। এনএস রোড, কুষ্টিয়া, ২০ জুলাইছবি: তৌহিদী হাসান
৩ / ১৯
জাহাঙ্গীর সরদার গ্রামাঞ্চলের খাল-বিল, পুকুর-ডোবায় সারা বছরই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। মাছ ধরতে যাওয়ার আগে জালের ছেঁড়া অংশ সেলাই করে নিচ্ছেন। বনগ্রাম, ফরিদপুর, ২০ জুলাইছবি: আলীমুজ্জামান
৪ / ১৯
বর্ষায় যশোর রোডে পানি জমে চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। নিউমার্কেট-জোড়াগেটের মাঝামাঝি, খুলনা, ২০ জুলাইছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৯
প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকটি সড়কের পাশে থাকা চারটি বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিলে সেগুলোর তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। দক্ষিণ ভাংনাহাটি, শ্রীপুর, গাজীপুর, ২০ জুলাইছবি: সাদিক মৃধা
৬ / ১৯
আওয়ামী লীগের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন নেতা–কর্মীরা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মাধাইয়া, চান্দিনা, কুমিল্লা, ২০ জুলাইছবি: এম সাদেক
৭ / ১৯
বাঁশের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। চৌয়ারা বাজার, কুমিল্লা, ২০ জুলাইছবি: এম সাদেক
৮ / ১৯
শ্রাবণের আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। সেই আকাশে ঘুড়ি ওড়াতে এসেছে দুই বন্ধু। দলদলি চা-বাগান, সিলেট, ২০ জুলাইছবি: আনিস মাহমুদ
৯ / ১৯
বিদ্যুৎ ঘাটতি কমাতে সারা দেশের মতো সিলেটের বিভিন্ন এলাকায় এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। লোডশেডিংয়ের ফাঁকে লাইনে কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। হাউজিং স্টেট, সিলেট, ২০ জুলাইছবি: আনিস মাহমুদ
১০ / ১৯
অল্প বৃষ্টিতেই রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। গ্রিনরোড, ঢাকা, ২০ জুলাইছবি: সাজিদ হোসেন
১১ / ১৯
আজ বৃষ্টির পর রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেট এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। হকার্স মার্কেট, ধানমন্ডি, ঢাকা, ২০ জুলাইছবি: সাজিদ হোসেন
১২ / ১৯
দাবদাহে কাহিল মানুষ। তাই পানিশূন্যতাসহ নানা রকমের অসুখে ডাবের চাহিদা বেড়েছে। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ২০ জুলাইছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৯
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের হেলিপ্যাড এলাকায় বুধবার দুপুরে বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকে থাকা পাঁচজন যাত্রী নিহত হন। সড়ক দুর্ঘটনায় নিহত ইজিবাইকচালক হাসিবের বাবার আহাজারি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাকেরগঞ্জ, বরিশালছবি: সাইয়ান
নড়াইলসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, হত্যা, লুটপাট ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ময়মনসিংহ জেলা শাখা। ফিরোজ-জাহাঙ্গীর চত্বর, ময়মনসিংহ, ২০ জুলাইছবি: আনোয়ার হোসেন
১৬ / ১৯
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। কান্দিরপাড়, কুমিল্লা, ২০ জুলাইছবি: এম সাদেক
১৭ / ১৯
নারী নির্যাতন মামলার কারণে ১২ বছর আলাদা ছিলেন রশিদ মিয়া ও হাসনা বেগম। আদালতের বিচারকের উদ্যোগে মামলাটি আপসে নিষ্পত্তি হয়েছে। মামলার দায় থেকে মুক্তি পেয়ে ফুল হাতে হাসিমুখে আবার সংসারে ফিরেছেন এই দম্পতি। আদালত প্রাঙ্গণ, সুনামগঞ্জ, ২০ জুলাইছবি: খলিল রহমান
১৮ / ১৯
রাজশাহী নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ী রিয়াজ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন ষষ্ঠীতলা এলাকাবাসী। জিরো পয়েন্ট, সাহেববাজার , রাজশাহী, ২০ জুলাইছবি: শহীদুল ইসলাম
১৯ / ১৯
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মা ও শিশু হাসপাতালের নিচতলা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনেরা। মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ, চট্রগ্রাম, ২০ জুলাইছবি: জুয়েল শীল