আনন্দের পৃথিবী, কাটা গাছের গুঁড়ি আর কাঠের তক্তাকে দোলনা বানিয়ে মেতে উঠেছে একদল শিশু। গাবতলা, খুলনা, ৮ জুনছবি: সাদ্দাম হোসেন
৪ / ২০
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তালের কদর বেড়েছে। শশী দেওয়ানপাড়া, রাঙামাটি, ৮ জুনছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২০
গ্রামের প্রায় প্রতিটি চায়ের দোকানেই দেখা যায় টেলিভিশন। সেখানে দেশ ও বিশ্বের খবর দেখে আড্ডায় মাতেন গ্রামীণ জনগণ। চাঁদের হাট, চরঘোষপুর, পাবনা, ৮ জুনছবি: হাসান মাহমুদ
৬ / ২০
গঙ্গাচড়া উপজেলার গজঘণ্ট এলাকা থেকে কাঁঠাল এনে শহরে বিক্রি করছেন এক ভ্রাম্যমাণ বিক্রেতা। সুরভী উদ্যানের সামনে, রংপুর, ৮ জুনছবি: মঈনুল ইসলাম
৭ / ২০
বাড়ির পাশে একই মাচায় একসঙ্গে লাউ ও ঝিঙের চাষ করেছেন বাবা। সেখানে নষ্ট হয়ে যাওয়া একটি লাউ তুলছে ছেলে হোসাইন। চরঘোষপুর, পাবনা, ৮ জুনছবি: হাসান মাহমুদ
৮ / ২০
খামার থেকে দুই দিনের মুরগির বাচ্চা নিয়ে বিক্রি করছেন বিক্রেতা। বাবুপাড়া, রংপুর, ৮ জুনছবি: মঈনুল ইসলাম
৯ / ২০
এই গরমে বেড়েছে ডাবের চাহিদা। তাই খুলনা থেকে ব্যবসায়ীরা ডাব এনেছেন রংপুরে। শিক্ষা অফিসের সামনে, রংপুর, ৮ জুনছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
সাতসকালে বাড়ন্ত পাটখেতে নিড়ানিতে ব্যস্ত এক কৃষক। সাতশিমুলিয়া, বগুড়া, ৮ জুনছবি: সোয়েল রানা
১১ / ২০
মাচায় তুলে দেওয়া বাড়ন্ত কুমড়াগাছ। সেখানে আগাছা নিড়ানিতে ব্যস্ত এক কৃষক। দোবাড়িয়া, বগুড়া, ৮ জুনছবি: সোয়েল রানা
১২ / ২০
ঘরের সিঁড়িতে বিশ্রামে বসেছে মা বিড়ালটি, সঙ্গে রয়েছে তার ছানারা। বাস্তুহারা, খুলনা, ৮ জুনছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২০
টসটসে পাকা জাম। দৌলতপুর, খুলনা, ৮ জুনছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২০
বুনো ফলে পতঙ্গ। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৮ জুনছবি: সাদিক মৃধা
১৫ / ২০
সুরমা নদীতে নৌকায় ভেসে ভেসে মাছ শিকার করছেন এক ব্যক্তি। মেন্দিবাগ, সিলেট, ৮ জুনছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
শ্রীমঙ্গল থেকে পাইকারি দরে লেবু কিনে আনা হয়েছে সিলেটে। শাহজালাল সেতু, সিলেট, ৮ জুনছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
গ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে শহরে কাজের খোঁজে যাচ্ছেন শ্রমিকেরা। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ৮ জুনছবি: আলীমুজ্জামান
১৮ / ২০
ছোট নৌকায় করে নদী পারাপার করছেন শিশু ও স্থানীয় বাসিন্দারা। ক্যমলং, বান্দরবান, ৮ জুনছবি: মং হাই সিং মারমা
১৯ / ২০
বাড়ির উঠোনের সামনে মনের আনন্দে দোলনায় দুলছে দুই বোন। ভাঙ্গামুড়া,বান্দরবান, ৮ জুনছবি: মং হাই সিং মারমা
২০ / ২০
টানা মেঘলা আকাশ আর মাঝেমধ্যে বৃষ্টিতে সিলেটে ফিরেছে বর্ষার আবহ। সকাল থেকে কয়েক দফা বৃষ্টির পর সুরমা নদীর ওপর নেমে আসে ধূসর মেঘের ছায়া। মেঘে আচ্ছন্ন আকাশের নিচে শান্ত সুরমা নদী। সুরমা নদী, মেন্দিবাগ, সিলেট, ৮ জুনছবি: আনিস মাহমুদ