একঝলক (২৫ ডিসেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
শীতকালে পানি কমে চর জাগায় পদ্মা নদীতে আটকে পড়েছে নৌকাটি। আগামী বর্ষা পর্যন্ত এখানেই থাকবে সেটি। পদ্মাঘাট, পাবনা, ২৫ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ১৪
বাংলাদেশ, ভারত, তুরস্ক, ইতালি ও নেপাল—এই ৫ দেশের ৪৫ শিল্পীর শিল্পকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পকর্ম দেখতে আসছেন অনেকেই। প্রদর্শনী চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। খুলনা জেলা শিল্পকলা একাডেমি, ২৫ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৪
বাড়ি বাড়ি গিয়ে বাঁশ ও বেতের তৈরি ওরা ও কুলা বিক্রি করেন সিরাজুল ইসলাম। তিনি প্রতিটি ওরা ১২০ টাকায় বিক্রি করেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খাস খামার গ্রাম থেকে তোলা। ২৫ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৪ / ১৪
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সিলেট নগরের নয়াসড়ক এলাকার সিলেট প্রেসবিটারিয়ান চার্চ খ্রিষ্টান মিশন গির্জায় বড়দিন উদ্‌যাপন করতে আসেন ছোট-বড় সবাই। ২৫ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৪
খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে প্রার্থনা শেষে গির্জায় আসা পুণ্যার্থীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও নেচে–গেয়ে আনন্দ করছেন। ময়মনসিংহ নগরের কৃষ্টপুর ক্যাথেড্রাল চার্চে। ২৫ ডিসেম্বর
ছবি: আনোয়ার হোসেন
৬ / ১৪
শীতকালে চর জেগেছে প্রমত্ত পদ্মার বুকে। চরের ঘাস খাওয়াতে সকালবেলায় গরুর পাল নিয়ে ছুটেছেন রাখাল। পদ্মাঘাট, পাবনা, ২৫ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৪
স্ত্রীকে সঙ্গে নিয়ে রবিউল ইসলাম বাড়িতে বসেই হাওয়াই মিঠাই তৈরি করে বিক্রি করেন। প্রতিদিন হাওয়াই মিঠাই বিক্রেতারা এসে পাইকারি কিনে নিয়ে যান। গোয়ালখালী, খুলনা, ২৫ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৪
উজানচর নলিয়াপাড়ার কালাম মেম্বারের বাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী বিজয় মেলা। মেলা কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন রকমারি ও তৈজস পণ্যের দোকান। পছন্দের জিনিস কেনাকাটাও করছেন অনেকে। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৪ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
৯ / ১৪
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চার্চে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনা। সেন্ট মেরিস ক্যাথেড্রাল, কাকরাইল, ২৫ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১০ / ১৪
আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের সামনে নেতা–কর্মীদের ভিড়। ২৫ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
১১ / ১৪
ইল মাছের পটকা শুকিয়ে চীনে রপ্তানি করা হয়। চীনা নাগরিকদের কাছে এটা সুস্বাদু খাবার। মানভেদে প্রতি কেজি পটকা শুঁটকির দাম ৬ হাজার থেকে ৪০ হাজার টাকা। ফিশারিঘাট, চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
১২ / ১৪
দুই দিন পর ২৮ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল চালু হতে যাচ্ছে। শেষ সময়ে স্টেশনের আশপাশে চলছে পরিচ্ছন্নতার কাজ। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা, ২৫ ডিসেম্বর
ছবি: খালেদ সরকার
১৩ / ১৪
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নগরের হনুমানতলায় গণসংযোগ করেন। ২৫ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৪
শীত নিবারণে অনেকেই আগুন পোহান। সে কাজে লাগাতে জমিতে থাকা ধানগাছের গোড়া (স্থানীয় ভাষায় নাড়া) সংগ্রহ করে বাড়ি ফিরছেন গৃহস্থ ভুট্টু মিয়া। বাহাদুর সিং, রংপুর, ২৫ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম