ঘেরে মাছের খাবার ছিটাচ্ছেন এক ব্যক্তি। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১৬ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৭ / ২০
খেতি জমিতে হাওড়ের পানির সঙ্গে ভেসে এসেছিল অনেক কচুরিপানা। পানি চলে যাওয়ায় সেসব কচুরিপানা জমিতেই রয়ে গেছে। ধান চাষের জন্যে জমি প্রস্তুত করতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করছেন একজন কৃষক। ১৫ সেপ্টেম্বর। মামুদপুর, কটিয়াদী, কিশোরগঞ্জছবি: তাফসিলুল আজিজ
৮ / ২০
বিশাল আকৃতির চাড়ি অটোভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। জলিলনগর, তাড়াশ, সিরাজগঞ্জছবি: সাজেদুল আলম
৯ / ২০
মাছ ধরতে বুখাইনগর নদ দিয়ে সাগরের পথে যাচ্ছে ট্রলার। লাহারহাট, বরিশাল, ১৬ সেপ্টেম্বরছবি: সাইয়ান
১০ / ২০
মাঠ থেকে আউশ ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই কৃষক। গড়েরবাড়ী, গাবতলী, বগুড়া, ১৬ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১১ / ২০
প্লাস্টিকের ড্রাম কেটে তৈরি নৌযান দিয়ে বিলে যাতায়াত। ঘোনা মাদারডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ১৬ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
১২ / ২০
শাপলাপাতায় বসে মাছ শিকারে ব্যস্ত কানিবক। নালিয়া, সিলেট, ১৬ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
১৩ / ২০
প্রচণ্ড রোদের মধ্যে মরিচখেতে পরিচর্যায় ব্যস্ত কৃষক। পার রানীর পাড়া, গাবতলী, বগুড়া, ১৬ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১৪ / ২০
বিক্রির জন্য খামার থেকে মুরগি নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। দর্শনা, রংপুর, ১৬ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১৫ / ২০
গরুর খাবারের জন্য মাথায় ঝুড়িভর্তি খড় নিয়ে বাড়ি ফিরছেন পাহাড়ি দুই নারী। বাগমারা, বান্দরবান, ১৬ সেপ্টেম্বরছবি: মং হাই সিং মারমা
১৬ / ২০
ধানখেতের পাশে গাছের ডালে বসে আছে ফিঙে। তিনটিলা, সিলেট, ১৬ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ