একঝলক (১৫ ফেব্রুয়ারি, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
মোটরসাইকেলে দুই শিক্ষার্থীকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন অভিভাবক। নিজের মাথায় হেলমেট থাকলেও শিক্ষার্থীদের নেই। খোজারখলা, সিলেট, ১৫ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২ / ১৭
দূর আকাশে লাল আভায় উদিত হচ্ছে ভোরের সূর্য। মড়িয়া গ্রাম, গাবতলী উপজেলা বগুড়া, ১৫ ফেব্রুয়ারি। গতকাল বুধবার বগুড়ার গাবতলী উপজেলার মড়িয়া গ্রামে
ছবি: সোয়েল রানা
৩ / ১৭
বসন্তের সকালে মিষ্টি রোদ পড়েছে নদীর জলে। নদীতে পানি কম থাকায় স্রোতহীন সুরমায় মাছ শিকার করছেন মৎস্যশিকারি। কিনব্রিজ এলাকা, সিলেট, ১৫ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৭
ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা বসেছে। সেখানে বিক্রির জন্য আনা নানা প্রজাতির মাছ। পোড়াদহ এলাকা, গাবতলী উপজেলা, বগুড়া, ১৫ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৫ / ১৭
শিকারের জন্য গাছের ডালে অপেক্ষা করছে মাছরাঙা। কাফুরকাঠি গ্রাম, ঝালকাঠি, ১৫ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৬ / ১৭
চুয়াডাঙ্গা পানের হাট। মঙ্গলবার এই হাটে প্রতি পণ (৮০টি) ১৮০ টাকা পর্যন্ত বিক্রি হয়। ভালো দাম পেয়ে চাষিরা খুশি মনে বাড়ি ফেরেন। ১৪ ফেব্রুয়ারি
ছবি: শাহ আলম
৭ / ১৭
আনন্দ মোহন কলেজের পল্লী কবি জসীমউদ্‌দীন ছাত্রাবাসে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। আনন্দ মোহন কলেজ ক্যাম্পাস, ময়মনসিংহ, ১৫ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
৮ / ১৭
রপ্তানিযোগ্য মোড়ক করতে পাট গোডাউন থেকে প্রেসে পাঠাতে কাজ করছেন শ্রমিকেরা। প্রতি মণ পাট মান অনুযায়ী ২ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়। মিরেরডাঙ্গা, খুলনা, ১৫ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৭
বসন্ত উৎসব উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মিলনমেলায় নৃত্য পরিবেশনা। চাঁদপুর, ১৫ ফেব্রুয়ারি
ছবি: আলম পলাশ
১০ / ১৭
লঞ্চঘাটের জেটি রংয়ের কাজ করছেন রংমিস্ত্রী চাঁন মিয়া। এ কাজে দৈনিক ৭০০ টাকা মজুরি পেয়ে থাকেন তিনি। ফতুল্লা লঞ্চঘাট, নারায়ণগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১১ / ১৭
পাহাড়ি বনের কাঠ দিয়ে ডিঙি নৌকা তৈরি করছেন দুই কারিগর। নৌকা তৈরি করে বিক্রি করেন তাঁরা। ২৫ থেকে ২৮ ফুট লম্বা প্রতিটি নৌকা বিক্রি হয় ১০ থেকে ১১ হাজার টাকায়। বালুখালী গ্রাম, সদর উপজেলা, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৭
শিখো–প্রথম আলোর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদ হাতে শিক্ষার্থীদের উল্লাস। শরীয়তপুর পৌর অডিটরিয়াম, ১৫ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৭
পাবনা সিটি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এতে নৃত্য, গান ও কবিতা পরিবেশন করেন শিক্ষার্থীরা। সিটি কলেজ মাঠ, পাবনা, ১৫ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৭
পেরেকবিদ্ধ ‘গীতাঞ্জলি’ হাতে বাক্‌রুদ্ধ রবীন্দ্রনাথ৷ মুক্তচিন্তা, সৃজনশীলতা ও স্বাধীন মতপ্রকাশের ওপর সেন্সরশিপ এবং সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে বাঁশ, থার্মোকল আর বইয়ের কাগজ দিয়ে সাড়ে ১৯ ফুট উচ্চতার এই ভাস্কর্য নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থী। গত মঙ্গলবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে ভাস্কর্যটি স্থাপন করা হয়। ১৫ ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: সৈয়দ জাকির হোসেন
১৫ / ১৭
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুশিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নৃত্য পরিবেশন করছে শিশুরা। ১৫ ফেব্রুয়ারি
ছবি: আব্দুল মোমিন
১৬ / ১৭
৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে স্টল তৈরি করার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। পলোগ্রাউন্ড মাঠ, চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল
১৭ / ১৭
সিলেটে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ১১ দিনব্যাপী সিলেট বইমেলার সমাপনী দিনে মেলার স্টলে বই দেখছেন পাঠকেরা। ১৫ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ