ভারী বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক করে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। শিমুলতলী, রাঙামাটি, ৭ জুলাইছবি: ফায়ার সার্ভিস থেকে পাওয়া
৪ / ২১
আষাঢ় মাসে মাথার ওপর নীল আকাশ রেখে নৌকায় চড়ে গন্তব্যের পথে চলেছেন মৎস্যজীবীরা। ধানগড়া এলাকা, রায়গঞ্জ, ৬ জুলাইছবি: সাজেদুল আলম
মাটির তৈরি ঘর সাজানোর নানা রকম শোপিস ফুটপাতে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন এই ব্যক্তি। কাচারিবাজার, রংপুর, ৬ জুলাইছবি: মঈনুল ইসলাম
৭ / ২১
রেললাইনের ক্রসিং গেট বন্ধ করে সবুজ পতাকা তুলে ট্রেন আসছে—এমন সংকেত দিলেও ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে রেললাইন পার হচ্ছেন একজন। জোড়াগেট, খুলনা, ৬ জুলাইছবি: সাদ্দাম হোসেন
৮ / ২১
ভোর থেকেই জমে ওঠে আমের পাইকারি বাজার। হাড়িভাঙাসহ নানা জাতের আম পাইকারি বিক্রি হচ্ছে। সিটি বাজার, রংপুর, ৬ জুলাইছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরই মধ্যে ছাতা মাথায় সন্তানকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছেন এক অভিভাবক। রথখোলা, ফরিদপুর, ৬ জুলাইছবি: আলীমুজ্জামান
১০ / ২১
সাত সকালেই গ্রামীন একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পিটি প্যারেডে অংশ নেওয়া শিক্ষার্থীরা। কাবাষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাজাহানপুর, বগুড়া, ৬ জুলাইছবি: সোয়েল রানা
১১ / ২১
তপ্ত দুপুরে মাটিতে জমে থাকা পানিতে হাঁটছে একটি পায়রা। কাজীরবাজার, সিলেট, ৬ জুলাইছবি: আনিস মাহমুদ
১২ / ২১
গ্রামীন পিচঢালা পথে ওড়াউড়িতে ব্যস্ত একঝাঁক রাজহাঁস। রুপিহার, বগুড়া, ৬ জুলাইছবি: সোয়েল রানা
১৩ / ২১
একটি মহাবিপন্ন বাগাড় মাছ স্থানীয় বাজার থেকে অন্যত্র বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। দৌলতদিয়া, রাজবাড়ী, ৬ জুলাইছবি: প্রথম আলো
১৪ / ২১
শিশু-কিশোরেরা এ রকমই নৌকা নিয়ে ভেসে যায় জলে। কাউয়াদীঘি হাওর, মৌলভীবাজার, ৬ জুলাইছবি: প্রথম আলো
১৫ / ২১
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। পাশাপাশি রাজধানীর আকাশ সকাল থেকেই ছিল মেঘাচ্ছন্ন। বেলা বাড়তেই নামে ঝুমবৃষ্টি। এই বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক তরুণীকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। ৬ জুলাইছবি: দীপু মালাকার
১৬ / ২১
জিও ব্যাগে এবং চালের খালি বস্তায় মাটি ভরে আবরণ গাছের চারদিকে, বটগাছ রক্ষায় এ উদ্যোগ। দীঘলি বাঁক, রাঙামাটি, ৬ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
বাজারে উঠেছে বর্ষায় ফোটা শাপলা, বিল থেকে শাপলা তুলে ভ্যানে করে বিক্রি করতে বাজারে নেওয়া হচ্ছে। হাড়োকান্দি, ফরিদপুর, ৬ জুলাইছবি: আলীমুজ্জামান
১৯ / ২১
মাগুরা থেকে সবরি কলাগাছের চারা প্রতিটি ১০০ টাকায় সংগ্রহ করে নিজের নতুন বাড়ির চারপাশে রোপন করতে নিয়ে যাচ্ছেন কৃষক ইউসুফ শেখ। হাড়োকান্দি, ফরিদপুর, ৬ জুলাইছবি: আলীমুজ্জামান
২০ / ২১
কাগজের বাক্সে মুরগির ছানা নিয়ে বিক্রির জন্য বেড়িয়েছেন দুই বিক্রেতা। পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করতে বাক্স ছিদ্র করে ভেতরে তুষ বা খড় দিয়ে সঠিক তাপমাত্রা রেখে হেঁটে চলেছেন তাঁরা। মাছিমপুর, সিলেট, ৬ জুলাইছবি: আনিস মাহমুদ
২১ / ২১
সিলেট নগরের পাইকারি পণ্যে বাজার কালীঘাটের ভাঙা সড়কে জমেছে বৃষ্টির পানি। সে পথে ভোগান্তি নিয়ে চলছে যানবাহন ও মানুষজন। কালীঘাট, সিলেট, ৬ জুলাইছবি: আনিস মাহমুদ