প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা। গ্রামীণ পাকা সড়ক ধরে বিদ্যালয় পরীক্ষা দিতে যাচ্ছে শিক্ষার্থীরা। পসরা, গেরদা, ফরিদপুর, ২৬ আগস্টছবি: আলীমুজ্জামান
৯ / ২১
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বেড়েই চলেছে। এতে বাড়ছে দুর্ঘটনাও। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ আগস্টছবি: আবদুর রহমান ঢালী
নিশাচর প্রাণী বাদুড় দিনের আলোয় গাছে ঝুলে আছে। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, বান্দরবান, ২৬ আগস্টছবি: মংহাইসিং মারমা
১৫ / ২১
পার্বত্য তিন জেলায় বাজার ফান্ডভুক্ত জমির লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংকঋণ চালু করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, বান্দরবান, ২৬ আগস্টছবি: মংহাইসিং মারমা
১৬ / ২১
আলুর দাম না বাড়ায় লোকসানেই হিমাগার থেকে আলু বের করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। হিমাগারের শ্রমিকেরা আলু গুছিয়ে বস্তায় রাখছেন। শ্যামপুর, রংপুর, ২৬ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৭ / ২১
ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করে তেল-গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ–বন্দর জাতীয় রক্ষা কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২৬ আগস্টছবি: সাজিদ হোসেন
১৮ / ২১
খুচরা বিক্রেতা নানা ধরনের মাছ নিয়ে বসেছেন। বাজারে মাছের সরবরাহ কম থাকায় দামও তুলনামূলক বেশি। পোর্ট রোড, বরিশাল, ২৬ আগস্টছবি: সাইয়ান
১৯ / ২১
ইছামতী নদী উদ্ধারে সরকারিভাবে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এর মধ্যেও নদীতে জালের বেড়া দিয়ে চলছে মাছ চাষ। ভায়নাপাড়া, ভুলবাড়িয়া, সাঁথিয়া, পাবনা, ২৬ আগস্টছবি: হাসান মাহমুদ
২০ / ২১
প্রথম আলো মেহেরপুর বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ। সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ, মেহেরপুর, ২৬ আগস্টছবি: আবু সাঈদ
২১ / ২১
আঁশ ছাড়ানোর পর পাটকাঠি শুকানোর জন্য রাখা হয়েছে। এসব কাঠি বর্তমানে বেশ ভালো দামে বিক্রি হয়। চৌবাড়িয়া, ভুলবাড়িয়া, সাঁথিয়া, পাবনা, ২৬ আগস্টছবি: হাসান মাহমুদ