রংপুর নগরে সকালে এই পাম্পে তেল দেওয়া শুরু হয়েছে। তেল নিতে পাম্পের সামনে মোটরসাইকেলের চালকদের ভিড়। বাংলাদেশ ব্যাংক মোড়, রংপুর, ২ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১০ / ২২
শরীরচর্চা ক্লাসে মাঠে নেমে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠেছে একদল শিক্ষার্থী। জিলা স্কুল, রংপুর, ২ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১১ / ২২
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সকাল সাড়ে সাতটার দিকে দেখা মিলেছে ঘন ‘কুয়াশা’–র মতো আবহাওয়া। এ কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শিংপাড়া, পঞ্চগড়, ২ এপ্রিলছবি: রাজিউর রহমান
১২ / ২২
সেচে ফেলা ঘেরের কাদাপানির তলানিতে থাকা ছোট ছোট মাছ ও জলজ পোকা শিকার করতে জড়ো হয়েছে সাদা বকের দল। বারাকপুর, দিঘলিয়া, খুলনা, ২ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২২
কোলের ছোট্ট শিশুটির জন্য বাড়ির উঠানে বসে কাঁথা সেলাই করছেন এই গৃহবধূ। গোলাপবাগ, ফরিদপুর, ২ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১৪ / ২২
ভাটা থেকে ইট বড় ট্রলারে এনে আবার ট্রলার থেকে খুচরা বিক্রির স্থানে মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ২ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২২
চা-বাগানের ফাঁকা জমিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করছেন কর্মকর্তা ও শ্রমিকেরা। কাপনাপাহাড় চা-বাগান, জুড়ী, মৌলভীবাজার, ২ এপ্রিলছবি: কল্যাণ প্রসূন
১৬ / ২২
ফেরি করে প্লাস্টিকের সামগ্রী বিক্রি করছেন এক বিক্রেতা। আঙ্গাউড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
১৭ / ২২
পুরুষের পাশাপাশি ভারী কাজ করছেন নারীরাও। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২ এপ্রিলছবি: বদর উদ্দিন
১৮ / ২২
পাট চাষের উপযোগী করতে জমিতে সেচ দিচ্ছেন এক কৃষক দম্পতি। নিখুরদি, গেরদা, ফরিদপুর, ২ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১৯ / ২২
গোমতী নদীতে পানি কম থাকায় দল বেঁধে পলো হাতে মাছ শিকারে নেমে পড়েছেন শৌখিন মৎস্যশিকারিরা। ভান্তি, বুড়িচং, কুমিল্লা, ২ এপ্রিলছবি: আবদুর রহমান
২০ / ২২
সিলেটের ফিলিং স্টেশনগুলোতে ধর্মঘট প্রত্যাহারের পর দুপুর থেকে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। সোবহানীঘাট, সিলেট, ২ এপ্রিলছবি: আনিস মাহমুদ
২১ / ২২
রোদ থেকে রক্ষায় এক অভিভাবক সন্তানদের নিয়ে ছাতা মাথায় নৌকায় পারাপার হচ্ছেন। বেলতলা খেয়াঘাট, বরিশাল, ২ এপ্রিলছবি: সাইয়ান
২২ / ২২
সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ ও নিরাপদ সড়কের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান। খুলনা, ২ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন