একঝলক (১৭ আগস্ট ২০২৬)

১ / ১৮
সবুজ পাতার ওপর বৃষ্টির ফোঁটা জমেছে। শুকরছড়ি, রাঙামাটি, ১৭ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৮
গাছের ডালে বসে আছে একটি পাখি। নিউজিল্যান্ড পাড়া, খাগড়াছড়ি, ১৭ আগস্ট
ছবি: জয়ন্তী দেওয়ান
৩ / ১৮
খেত থেকে তুলে আনা শাক বিক্রির আগে আঁটি বাঁধা হচ্ছে। মানিকছড়িমুখ, রাঙামাটি, ১৭ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৮
মাছ ধরার জন্য খালে জাল পাতা হয়েছে। চিনামুড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১৮
মাছ ধরার জন্য খাল থেকে সরানো হচ্ছে কচুরিপানা। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১৭ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৮
পানিতে নামছে রাজহাঁসের ঝাঁক। অন্তেহরি, মৌলভীবাজার, ১৭ আগস্ট
ছবি: আকমল হোসেন
৭ / ১৮
সাইকেলের পেছনে বড় হাঁড়িতে মাছের পোনা নিয়ে গ্রামের পথে বিক্রি করতে বেরিয়েছেন তিনি। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১৭ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৮
বাঁশের খুঁটিতে উড়ে এসে বসেছে পাখিটি। চেঁচুয়াপাড়া গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৭ আগস্ট
ছবি: সোয়েল রানা
৯ / ১৮
বর্ষায় টইটম্বুর খেতে বরশি দিয়ে মাছ ধরা। শাহনগর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৭ আগস্ট
ছবি: সোয়েল রানা
১০ / ১৮
দক্ষিণ আফ্রিকা থেকে আনা আপেল বিক্রির জন্য রংপুরের পাইকারি বাজারে তুলেছেন ব্যবসায়ী। সিটি বাজার, রংপুর, ১৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৮
হাতে তৈরি শতরঞ্জি ও পাপোশ বিক্রি করতে বেরিয়েছেন এক ব্যক্তি। প্রধান ডাকঘরের সামনে, রংপুর, ১৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৮
স্কুল ছুটির পর বালুর স্তূপে শিশুদের দুষ্টুমি। পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১৭ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৮
নারীদের মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন অরিন আক্তার। গোয়ালচামট হাউজিং এস্টেট, ফরিদপুর, ১৭ আগস্ট
ছবি: আলিমুজ্জামান
১৪ / ১৮
গাছের ডালে বসে ডাকছে গোবরে শালিক পাখি। কেওয়া, শ্রীপুর, গাজীপুর, ১৭ আগস্ট
ছবি: সাদিক মৃধা
১৫ / ১৮
বাড়ির বারান্দায় বই হাতে বসে আছে এক শিশু। তংপ্রুপাড়া, বান্দরবান, ১৭ আগস্ট
ছবি: মং হাই সিং মারমা
১৬ / ১৮
পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতিতে বান্দরবান শহরের বিভিন্ন স্থানে জমেছে ময়লা-আবর্জনা। উজানীপাড়া, বান্দরবান, ১৭ আগস্ট
ছবি: মং হাই সিং মারমা
১৭ / ১৮
খাল-বিল-হাওর এখন পানিতে ভরপুর। বর্ষার শুরু থেকে খাল-বিলে মাছ ধরেন মৎস্যজীবী থেকে শৌখিন শিকারিরা। অনেকে নতুন জাল কেনেন মাছ ধরার জন্য। দোকানে নানা ধরনের জাল নিয়ে বসে আছেন বিক্রেতা। বন্দরবাজার, সিলেট, ১৭ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১৮ / ১৮
কয়েক দিন প্রখর রোদ আর প্রচণ্ড গরমের পর সিলেটে আজ সোমবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে খানিক স্বস্তি ফিরে এলেও নগরজীবনে খানিকটা ভোগান্তিও তৈরি হয়েছে। বন্দরবাজার, সিলেট, ১৭ আগস্ট
ছবি: আনিস মাহমুদ