একঝলক (৬ অক্টোবর ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
মাটি থেকে শিকার ধরে নীলাকাশে উড়াল দিয়েছে এক চিল। সেই শিকারে ভাগ বসাতে তার সঙ্গে উড়ন্ত অবস্থাতেই যুদ্ধে মেতেছে আরেক চিল। পদ্মাঘাট, পাবনা, ৬ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
২ / ২১
সড়কের পাশে মাইক্রোবাস থামিয়ে এর ত্রুটি সারাতে ব্যস্ত চালক। ব্যস্ততম সড়কে যানবাহনের চাপায় যেকোনো সময় দুর্ঘটনায় পড়তে পারেন। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ৬ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৩ / ২১
সড়কের পাশে নালা না থাকায় অল্প বৃষ্টিতে পানি জমে এমন অবস্থা তৈরি হয়েছে সড়কে। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। পাশাপাশি বিভিন্ন যানবাহনও আটকা পড়ে। বিসিক শিল্পনগরী, কুমিল্লা, ৬ অক্টোবর
ছবি: এম সাদেক
৪ / ২১
কম দামে ওএমএসের চাল-আটা কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষেরা। আশোকতলা, কুমিল্লা, ৬ অক্টোবর
ছবি: এম সাদেক
৫ / ২১
প্রচণ্ড দাবদাহে অস্থির জনজীবন। ভোর থেকে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যালয়ের মাঠে লাইনে শত শত পাসপোর্ট অবেদনকারী। গরমে টিকতে না পেরে লাইন চলে এসেছে গাছতলায়। নোয়াপাড়া পাসপোর্ট অফিস, কুমিল্লা, ৬ অক্টোবর
ছবি: এম সাদেক
৬ / ২১
সড়কে অসচেতনভাবে চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনায় ঝরছে প্রাণ। ব্যস্ত সড়কে যে যার মতো করে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেও সচেতন হচ্ছেন না মানুষ। নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে যানবাহন। সিলেট-ঢাকা মহাসড়ক, হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ৬ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৭ / ২১
আজ মধ্যরাত থেকে মা ইলিশ আহরণ বন্ধে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। রাজধানীর মাছের পাইকারি বাজারে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড়। কারওয়ান বাজার, ঢাকা, ৬ অক্টোবর
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ২১
সারা দেশে বিএনপির নেতা–কর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এবং খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে গণতান্ত্রিক ফোরাম প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। প্রেসক্লাব, ৬ অক্টোবর
ছবি: সাজিদ হোসেন
৯ / ২১
ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে সড়ক পারাপার হচ্ছেন পথচারীরা। কারওয়ান বাজার, ঢাকা, ৬ অক্টোবর
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ২১
রাজধানীতে শোক মিছিলের আয়োজন করে বিএনপি। নয়াপল্টন, ঢাকা, ৬ অক্টোবর
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ২১
নওগাঁর বাসিন্দা আব্বাস সোনা। পরিবারের সদস্যরা মিলে তৈরি করেন প্লাস্টিকের ফুল, চরকি ও শিশুদের বাঁশের বাঁশি। বাহারি এসব খেলনা বিক্রি করছেন খুলনা-যশোরের পথে পথে। বেজেরডাঙ্গা, ফুলতলা উপজেলা, খুলনা, ৬ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২১
চার দিনের ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভিড় বেড়েছে। রাতারগুলে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। গোয়াইনঘাট, সিলেট, ৬ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২১
মা-ইলিশ রক্ষায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ভোলার সব মাছঘাট থেকে হিসাব-নিকাশ শেষ করে নদী থেকে বাড়িতে ফিরছেন জেলেরা। মাছ ধরার ট্রলারগুলো খালের মধ্যে নিরাপদে জমা রেখেছেন। চরফ্যাশন, ভোলা, ৬ অক্টোবর
ছবি: নেয়ামতউল্যাহ
১৪ / ২১
পদ্মার চরগুলো এখন সেজেছে শুভ্র কাশফুলে। শরতের পড়ন্ত বিকেলে নীল আকাশে সাদা মেঘ আর কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে নৌকায় ঘুরছেন প্রকৃতিপ্রেমীরা। কোমরপুর, পদ্মাঘাট, পাবনা, ৬ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২১
মেঘের ওপারে সূর্য ডুবতে বসেছে। পড়ন্ত বিকেলে সূর্যের আলোয় সেজেছে শরতের আকাশ। নদীর স্বচ্ছ পানিতে ফুটে উঠেছে সেই সৌন্দর্য। সন্ধ্যা নামার আগে নৌকায় করে বাড়ি ফিরছেন মানুষ। শিমুলকান্দি, সিলেট, ৬ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২১
মালপত্র বোঝাই গাড়ির ছাদে ঘুমিয়ে আছেন দুই ব্যক্তি। একটু অসতর্কতায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, নারায়ণগঞ্জ, ৬ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
১৭ / ২১
নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে মহাসড়কে উল্টোপথে চলছে তিন চাকার যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, নারায়ণগঞ্জ, ৬ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
১৮ / ২১
মধুমতী নদীতে নৌকাবাইচ। বাদ্যবাজনার তালে তালে অন্য নৌকাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। ঝামা, মহম্মদপুর, মাগুরা, ৬ অক্টোবর
ছবি: প্রথম আলো
১৯ / ২১
টানা ছুটিতে পর্যটকেরা ভিড় করেছেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনে। পড়ন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণপিপাসুরা। রুইলুই, বাঘাইছড়ি, রাঙামাটি, ৬ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২১
মাগুরা শহরের নতুন বাজারে রবি ও বৃহস্পতিবার কবুতরের হাট বসে। এখানে দেশীয় জাতের পাশাপাশি শৌখিন বিদেশি জাতের কবুতর পাওয়া যায়। বয়স ও জাত ভেদে প্রতি জোড়া কবুতর বিক্রি হয় ৩০০ থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত। ৬ অক্টোবর, নতুন বাজার, মাগুরা
ছবি: প্রথম আলো
২১ / ২১
আজ থেকে ২২ দিন ইলিশ মাছ আহরণ, বিপণন, পরিবহন ও বাজারজাতে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। বেশি করে ইলিশ কিনে রাখতে বাজারে ভিড় করেছেন ক্রেতারা। প্রতি কেজি ইলিশ ৬০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হয়। ফরিদপুর, ৬ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান