একঝলক (১২ অক্টোবর ২০২৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
ফুটেছে ভেষজ গুণসম্পন্ন বুনো ফুল নীলের ঝি বা খাড়া মুরালি। গজেন্দ্রপুর, ডুমুরিয়া, খুলনা, ১২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২১
খাল-বিলের শান্ত পানিতে চলাচল ও নানা কাজে ব্যবহৃত হয় ডোঙা। ডোঙা তৈরিতে ব্যস্ত এক কারিগর। গজেন্দ্রপুর, ডুমুরিয়া, খুলনা, ১২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২১
হাওরে পানি কমেছে। অল্প পানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। জিলকার হাওর, সিলেট, ১২ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৪ / ২১
শীতের আগমনী বার্তায় শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। রসের জন্য খেজুরগাছ চাঁছছেন এক গাছি। তাড়াশ, পুঠিয়া, রাজশাহী, ১২ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
৫ / ২১
হালকা শীতের আমেজে জমে উঠেছে ভাপা পিঠার দোকান। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
৬ / ২১
বিক্রির জন্য আনা ১৪টি পাতি সরালি হাঁস উদ্ধার করে অবমুক্ত করেন পাখিপ্রেমীরা। মুক্ত জলাশয়ে সরালি হাঁসের ঝাঁক। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাবনা, ১২ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৭ / ২১
টিএসপি ও ডিএপি সার নিতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন কৃষকেরা। গাংনী, মেহেরপুর, ১২ অক্টোবর
ছবি: আবু সাঈদ
৮ / ২১
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আঁকার কর্মসূচি পালন করা হয়। আনন্দ মোহন কলেজ ক্যাম্পাস, ময়মনসিংহ, ১২ অক্টোবর
ছবি: প্রথম আলো
৯ / ২১
হালকা ঠান্ডার এই সকালে শিশুকে কাঁধে নিয়ে ফসলের খেত দেখতে এসেছেন এক বাবা। রণচণ্ডী, রংপুর, ১২ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২১
বিদ্যালয়ে যাওয়ার পথে কাশফুল তুলে নিচ্ছে দুই শিশু। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ১২ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১১ / ২১
কাপ্তাই হ্রদে শিশুটির জালে ধরা পড়েছে পুঁটি ও চাপিলা মাছ। দীঘলছড়ি মুখ, রাঙামাটি, ১২ অক্টোবর সকালে
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২১
পাহাড়ি বন থেকে সংগ্রহ করা বাঁশকোড়ল ঝিরির ধারে বসে বিক্রির জন্য প্রস্তুত করছেন এক নারী। বটতলীপাড়া, বান্দরবান, ১২ অক্টোবর
ছবি: মং হাই সিং মারমা
১৩ / ২১
ঠেলাগাড়িতে করে বিক্রির জন্য কলা নিয়ে যাচ্ছেন এক খুচরা বিক্রেতা। শাহজালাল সেতু, সিলেট, ১২ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২১
বাড়ির উঠানে ছোট ছোট সামগ্রী দিয়ে খেলনাবাটি সাজিয়ে খেলছে দুই শিশু। বাকীছড়া মুখ, বান্দরবান, ১২ অক্টোবর
ছবি: মং হাই সিং মারমা
১৫ / ২১
কাপ্তাই হ্রদের পাড়ে খাবার খুঁজে বেড়াচ্ছে মুনিয়া পাখি। কেরেটটেক, রাঙামাটি, ১২ অক্টোবর সকালে
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২১
খামার থেকে ভ্যানে করে শহরে বিক্রির জন্য ডিম নিয়ে যাচ্ছেন এক চালক। শালফা, শেরপুর, বগুড়া, ১২ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১৭ / ২১
মণ্ডপে দুর্গাপ্রতিমায় তুলির শেষ আঁচড় দিচ্ছেন এক শিল্পী। দক্ষিণ বঠিনা, ঠাকুরগাঁও, ১২ অক্টোবর
ছবি: মজিবর রহমান খান
১৮ / ২১
শরতের শেষেও কমেনি রোদের তাপ। তাপ থেকে বাঁচতে মাথায় গামছা দিয়ে পথ চলছেন এক শ্রমিক। কাজীরবাজার, সিলেট, ১২ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২১
যানজটে আটকা পড়ে ট্রাকের পণ্যের ওপর বসে গামছা মাথায় দিয়ে রোদের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার চেষ্টায় দুই শ্রমিক। ঢাকা-হোমনা সড়ক, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১২ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
২০ / ২১
সুরমা নদী থেকে তোলা বালু বাল্কহেডে করে বিভিন্ন গন্তব্যে নেওয়া হচ্ছে। কাজীরবাজার, সিলেট, ১২ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
২১ / ২১
জমিতে বেড়েছে ইঁদুরের উপদ্রব। ধান রক্ষায় ইঁদুর তাড়াতে জমিতে সারি করে পলিথিন টানাচ্ছেন কৃষক খোরশেদ আলম। তাঁর ধারণা, পলিথিনের শব্দে ইঁদুর পালিয়ে যাবে। কাজলগৌরি, শাজাহানপুর, বগুড়া, ১২ অক্টোবর
ছবি: সোয়েল রানা