শীতের সকালে ঘাসে জমে আছে শিশিরকণা। শহীদ চান্দু স্টেডিয়াম এলাকা, বগুড়া, ২৫ ডিসেম্বরছবি: সোয়েল রানা
২ / ১৯
শীতের কুয়াশাঢাকা ভোরে উঁকি দিয়েছে সূর্য। অভিরাম এলাকা, রংপুর, ২৫ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৩ / ১৯
মাঠজুড়ে লাগানো হয়েছে শীতের সবজি শিম। সেই খেত থেকে বাজারে বিক্রির জন্য শিম তোলা হচ্ছে। প্রতি কেজি শিম ৬০-৬৫ টাকায় বিক্রি করবেন বলে জানান কৃষক আলাউদ্দিন। জামমুড়া এলাকা, কুমিল্লা, ২৫ ডিসেম্বরছবি: এম সাদেক
৪ / ১৯
বোরো ধানের বীজতলার পাশেই ডোবা। এই ডোবা থেকে বীজতলায় পানি সেচ দিচ্ছেন কৃষক। আশেকরপাড়া এলাকা, সাতকানিয়া, চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর।ছবি: মামুন মুহাম্মদ
৫ / ১৯
মাছ ধরতে নদীর দিকে ছুটছেন এই জেলে। হোসেন নগর এলাকা, রংপুর, ২৫ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৬ / ১৯
তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে সাতসকালে জমিতে কাজ করছেন কৃষক। রণচণ্ডী এলাকা, রংপুর, ২৫ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৭ / ১৯
কুয়াশা থেকে ধানের বীজতলা রক্ষার জন্য পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলেন কৃষক তাজেম উদ্দিন। নবায় বটতলা এলাকা, দেওপাড়া, রাজশাহী, ২৫ ডিসেম্বরছবি: শহীদুল ইসলাম
৮ / ১৯
শীতের সকালে সড়কের ধারে বসে মজা করছে চারজন। শুকানচকি এলাকা, রংপুর, ২৫ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৯ / ১৯
জৈন্তাপুর উপজেলার সারি নদীতে এখন পানি কম। নদীতে নৌকা ভাসিয়ে সনাতন পদ্ধতিতে বালু তুলছেন শ্রমিকেরা। সারিঘাট, সিলেট, ২৫ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
১০ / ১৯
বাড়িতে আবাদ করা শীতের শাকসবজি ভ্যানে বিক্রি করতে বেড়িয়েছেন এক ব্যক্তি। খটখটিয়া এলাকা, রংপুর, ২৫ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১১ / ১৯
সীমান্তবর্তী উপজেলার বেশির ভাগ বাসিন্দা মহিষ পালন করেন। চাষাবাদের জন্য মহিষের কদর রয়েছে এসব এলাকায়। জৈন্তাপুর উপজেলা থেকে ট্রাকে করে মহিষ কিনে নিয়ে যাচ্ছেন পাইকারেরা। হরিপুর এলাকা, সিলেট, ২৫ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
১২ / ১৯
শর্ষেখেতের আল দিয়ে হেঁটে যাচ্ছে দুই কিশোরী। দিঘি, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ২৫ ডিসেম্বরছবি: আব্দুল মোমিন
১৩ / ১৯
ভোরের ঘন কুয়াশার মধ্যে গম চাষের জন্য কলের লাঙল দিয়ে খেত প্রস্তুত করছেন এক কৃষক। জ্ঞানদিয়া এলাকা, অম্বিকাপুর , ফরিদপুর, ২৫ ডিসেম্বরছবি : আলীমুজ্জামান
১৪ / ১৯
সিমেন্ট তৈরির কাজে ব্যবহৃত আমদানি করা ফ্লাই অ্যাশ চট্টগ্রামে নিতে কার্গো জাহাজে তুলছেন শ্রমিকেরা। ৬ নম্বর ঘাট, খুলনা, ২৫ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৯
বীজতলা তৈরির জন্য মহিষ দিয়ে চাষ করছেন কৃষক। পেছনে রোদের অপেক্ষায় জমির আইলে বসে আছে নারী ও শিশু-কিশোরেরা। চলনবিল, সিংড়া, নাটোর, ২৫ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
১৬ / ১৯
ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে রওনা দেওয়ার আগে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। ৫ নম্বর ঘাট, খুলনা, ২৫ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
বাহারি রঙের শীতের ফুল কসমস ফুটতে শুরু করেছে। শালবন বৌদ্ধবিহার, কোটবাড়ী, কুমিল্লা, ২৫ ডিসেম্বরছবি: এম সাদেক
১৯ / ১৯
বিক্রির জন্য নিজের খেত থেকে পেঁয়াজের কলি তুলে নিয়ে যাচ্ছেন কৃষক ইউসুফ শেখ। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ২৪ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান