একঝলক (১১ মে, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
বোরো ধান কাটার মৌসুম চলছে। খেত থেকে ধান কেটে মাথায় করে বাড়িতে ফিরছেন কৃষকেরা। ভাটপাড়া, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ১০ মে
ছবি: আলীমুজ্জামান
২ / ২২
নসিমনে পাটকাঠি বোঝাই করে গ্রামীণ সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছেন চালক। দয়ারামপুর, গেরদা, সদর উপজেলা, ফরিদপুর, ১০ মে
ছবি: আলীমুজ্জামান
৩ / ২২
থোকায় থোকায় গাছের লতায় ঝুলছে পাহাড়ি ফল। ফলটি পাহাড়িদের কাছে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। কেউ বলে রসকো, কেউ তাইথাক। হাটে বিক্রির জন্য ফল সংগ্রহ করছেন বাগানি। মোনতলা আদাম এলাকা, সদর উপজেলা, রাঙামাটি, ১১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২২
গাছে ঝুলছে শিমুলের ফল। কিছুদিন পর এই ফল ফেটে বের হবে তুলা। নতুনবাজার, শ্রীপুর, গাজীপুর, ১১ মে
ছবি: সাদিক মৃধা
৫ / ২২
পথের ধারে বুনো গাছের ডালে ডানা মেলে বসে আছে ফড়িং। মিরাপাড়া এলাকা, সিলেট, ১১ মে
ছবি: আনিস মাহমুদ
৬ / ২২
গ্রামীণ সড়ক ধরে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে এক শিক্ষার্থী। দয়ারামপুর এলাকা, গেরদা, সদর উপজেলা, ফরিদপুর, ১১ মে
ছবি: আলীমুজ্জামান
৭ / ২২
কাজীবাছা নদীতে জাল ফেলে মাছ ধরছেন এক ব্যক্তি। তেঁতুলতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১১ মে
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২২
প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের জন্য বিডি ক্লিন বরিশাল পানি পানের ব্যবস্থা করে। এ সময় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী পথচারীরা পানি পান করে তৃষ্ণা মেটান। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল, ১১ মে
ছবি: সাইয়ান
৯ / ২২
মধু খেতে ভাঁট ফুলে মৌটুসি পাখি। তারুয়া দ্বীপ, চরফ্যাশন, ভোলা, ১১ মে
ছবি: নেয়ামতউল্যাহ
১০ / ২২
বোরো ধান মাড়াই শেষে বাড়ির পাশে সড়কে বাতাসে ঝাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন এক নারী। দয়ারামপুর, সদর উপজেলা, গেরদা, ফরিদপুর, ১১ মে
ছবি: আলীমুজ্জামান
১১ / ২২
পরিবারের সদস্যদের নিয়ে গাছের ছায়ায় বসে কুলা তৈরি করছেন বিষ্ণু দাশ। বংশপরম্পরায় চলে আসা এ কাজ শিশুকালেই শিখেছেন তিনি। তবে বর্তমানে অটোরাইস মিলের প্রক্রিয়াজাত করা চাল বাজারে প্রভাব বিস্তার করায় কুলার চাহিদা কমে গেছে বলে জানান তিনি। প্রতিটি কুলা বিক্রি হয় ৫০ থেকে ৭০ টাকায়। মালঞ্চি, পাবনা, ১১ মে
ছবি: হাসান মাহমুদ
১২ / ২২
তপ্ত দুপুরে ছুটি হয়েছে স্কুল। প্রখর রোদে ছাতা মাথায় বাড়ি ফিরছে শিশু। গরম থেকে বাঁচতে পথে তারা বারবার পানি পান করে বলে জানায় এই দুই শিক্ষার্থী। মালঞ্চি, পাবনা, ১১ মে
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২২
টানা কয়েক দিনের দাবদাহের পর বগুড়ায় একপশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজতে অনেকেই বাইরে বের হন। জলেশ্বরীতলা এলাকা, বগুড়া, ১১ মে
ছবি: সোয়েল রানা
১৪ / ২২
ভুট্টার মৌসুম চলছে। রোদে ভুট্টা শুকাতে দিয়েছেন কৃষকেরা। মীরবাগ, কাউনিয়া, রংপুর, ১১ মে
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২২
সামনেই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। প্রচারণার জন্য একটি ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে প্রতীকী নৌকা। বিমান চত্বর, রাজশাহী, ১১ মে
ছবি: শহীদুল ইসলাম
১৬ / ২২
খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামে একটি সেতু নির্মাণের অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে প্লাস্টিকের ড্রামের ভেলায় চড়ে যাতায়াত করতে হয় তাঁদের। মঠবাড়ি গ্রাম, কয়রা, খুলনা, ১১ মে
ছবি: ইমতিয়াজ উদ্দিন
১৭ / ২২
ডিঙি নৌকায় ডাব ভর্তি করে রাঙামাটি শহরে বিক্রি করতে যাচ্ছেন এই ব্যক্তি। গরমে ডাবের চাহিদা বেশ। প্রতিটি ডাব ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হয় রাঙামাটি শহরে। কাপ্তাই হ্রদ, রিজার্ভ বাজার, রাঙামাটি, ১১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২২
নরসিংদীর পুলকিত আশ্রমে হামলায় বাদ্যযন্ত্র ভাঙার প্রতিবাদে ‘গানের আর্তনাদ, আর না ভাঙুক যন্ত্র, আর না কাঁদুক শিল্পী’ স্লোগানে বাউলশিল্পী সমাজের উদ্যোগে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। শাহবাগ, ঢাকা, ১১ মে
ছবি: সাজিদ হোসেন
১৯ / ২২
মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে পথচারী পারাপার নিষেধ থাকলেও যাত্রীরা মাঝসড়কে গণপরিবহন থেকে নেমে ঝুঁকি নিয়ে বিভাজক টপকে পারাপার হন। সায়েদাবাদ এলাকা, ১১ মে
ছবি: দীপু মালাকার
২০ / ২২
বিআইডব্লিউটিএর ওয়াটার বাসের অস্থায়ী ঘাটটি অব্যবহৃত থাকতে থাকতে নদীতে ডুবে যাচ্ছে। কচুরিপানায় ঢেকে গেছে ঘাটটির পাটাতন। বাবুবাজার, ১১ মে
ছবি: দীপু মালাকার
২১ / ২২
ক্লাস শেষে প্রচণ্ড রোদের মধ্যে ছাতা মাথায় বাসায় যাচ্ছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ফুলার রোড, ১১ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
২২ / ২২
হাটহাজারীর ফরহাদাবাদ এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবারের (বালক) ডরমিটরি ভবনটি এতই পুরোনো হয়েছে যে সেখানে হাঁটার সময়ও ভয় পেতে হয়। কারণ, যেকোনো সময় খসে পড়তে পারে পলেস্তারা। দেয়ালের বিভিন্ন অংশে পলেস্তারা খসে বের হয়ে আছে মরিচা ধরা লোহার রড। তবে এর মধ্যেই ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম, ১১ মে
ছবি: সৌরভ দাশ