একঝলক (৯ জানুয়ারি, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
নতুন সড়ক বিভাজকের নির্মাণকাজ চলছে। কাছেই পদচারী–সেতু, তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে যাতায়াত। মিরপুর ১, ঢাকা, ৯ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
২ / ২৭
স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর যানবাহনের কালো ধোঁয়া। মিরপুর ১, ঢাকা, ৯ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
৩ / ২৭
স্বল্প মূল্যে ওএমএসের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। মিরপুর শাহ আলি মাজার, ঢাকা, ৯ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
৪ / ২৭
শর্ষেখেতে শুভ্র পাখির দল। ঘিওর উপজেলা, মানিকগঞ্জ, ৯ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ২৭
ডাচ্-বাংলা ব্যাংক ও প্রথম আলো নারায়ণগঞ্জ আঞ্চলিক গণিত উৎসবের পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল প্রাঙ্গণ, ৯ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৬ / ২৭
করতোয়া নদী থেকে চলছে বালু তোলা। মিলগেট বালুমহাল, পঞ্চগড়, ৯ ডিসেম্বর
ছবি: রাজিউর রহমান
৭ / ২৭
সিলেটে সবচেয়ে বড় মাছের আড়ত নগরের কাজীরবাজার। সকাল থেকে পাইকারি ও খুচরা দরে মাছ বিক্রি হয় এখানে। সিলেট, ৯ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ২৭
শিশুদের কাছে বেশ প্রিয় হাওয়াই মিঠাই। কাজীরবাজার, সিলেট, ৯ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ২৭
তিস্তার চরে মহিষের গাড়িতে নেওয়া হচ্ছে কৃষিপণ্য। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২৭
স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছে তিন শিক্ষার্থী। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২৭
তিস্তার চর থেকে আলু তুলে ঘোড়ার গাড়িতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। রমাকান্ত, গঙ্গাচড়া, রংপুর, ৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৭
সকালের রোদে চলছে ক্যারাম খেলা। রসুলপুর, বরিশাল নগর, ৯ জানুয়ারি
ছবি: সাইয়ান
১৩ / ২৭
নিজের নৌকা মেরামতে ব্যস্ত রহিম মিয়া। রসুলপুর, বরিশাল নগর, ৯ জানুয়ারি
ছবি: সাইয়ান
১৪ / ২৭
সকালের মিষ্টি রোদে শহীদ মিনারের পাশে বসে পাঠ্যবই পড়ছে শিশুরা। অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৭
কাজের আশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনমজুরেরা। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৯ জানুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২৭
সেচযন্ত্র নিয়ে কাজে বেরিয়েছেন এক কৃষক। বত্তরবিল, রংপুর, ৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২৭
অনুমোদন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরা। রমনা, ৯ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
১৮ / ২৭
যমুনার বালুচরে ক্রিকেট খেলছে শিশুরা। চরবাটিয়া, সারিয়াকান্দি, বগুড়া, ৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৯ / ২৭
পেখম তুলেছে এক ময়ূর। শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, ৯ জানুয়ারি
ছবি: খালেদ সরকার
২০ / ২৭
গাছের পাকা পেপে খাচ্ছে একটি পাখি। যশোদল, কিশোরগঞ্জ, ৯ জানুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
২১ / ২৭
রসুনের জমিতে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করছেন দুই কৃষক। পুরোনো বাংগাবাড়িয়া, মালিগাছা, পাবনা, ৯ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৭
পুকুরে পাখির জন্য মাছ ছাড়া হয়েছে। পাখিগুলোকে সে মাছ খাওয়ার নিমন্ত্রণ জানিয়ে সাইনবোর্ড টাঙিয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদি। দুপচাঁচিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর, বগুড়া, ৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২৩ / ২৭
বালুর মাঠে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোররা। তেলিগাতী, খুলনা, ৯ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২৪ / ২৭
কিছুদিন পরই শুরু হবে আলু মজুতের মৌসুম। তাই কুমিল্লা কোল্ডস্টোরের শ্রমিকেরা আলুর বস্তা রোদে শুকিয়ে প্রস্তুত করছেন। কাবিলা, বুড়িচং, কুমিল্লা, ৯ জানুয়ারি
ছবি: এম সাদেক
২৫ / ২৭
জমিতে বাঁধাকপি চাষ করেছেন হাফিজ উদ্দিন। এখন পরিচর্যায় কাজে ব্যস্ত তিনি। কোরপাই, বুড়িচং, কুমিল্লা ৯ জানুয়ারি
ছবি: এম সাদেক
২৬ / ২৭
বাঁশের খুঁটিতে বসে আছে শীতে জবুথবু দুই পাখি। স্বর্গপুর বনভাবনা কেন্দ্র, রাঙামাটি। ৯ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২৭ / ২৭
কনকনে শীতের সঙ্গে যোগ হয়েছে মশার উৎপাত। এ থেকে রক্ষা পেতে ফুটপাতের ওপর মশারি ও শীতবস্ত্র জড়িয়ে ঘুমান ছিন্নমূল মানুষেরা। আগ্রাবাদ, চট্টগ্রাম, ৯ জানুয়ারি
ছবি: সৌরভ দাশ