একঝলক (২২ মে ২০২৬)

১ / ১১
খুলনায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা, ২০২৬। মেলায় শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট প্রদর্শন করতে প্রস্তুতি নিচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। খুলনা বিভাগীয় অডিটরিয়াম, ২২ মে
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১১
অধূমপায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোহাম্মদপুর ইউনিয়ন একাদশ বনাম বিটেশ্বর ইউনিয়ন একাদশের মধ্যে খেলার একটি মুহূর্ত। পিপইয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, দাউদকান্দি, কুমিল্লা, ২২ মে
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ১১
পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে সাইকেলে নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। চিলারঝাড়, রংপুর। ২২ মে
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১১
মাঠে মাড়াই করা বোরো ধান থেকে খড়কুটা আলাদা করার কাজে ব্যস্ত এক নারী। বাগবাড়ী গ্রাম, গাবতলী, বগুড়া, ২২ মে
ছবি: সোয়েল রানা
৫ / ১১
কয়েক দিনের বৃষ্টিতে বাড়ির পাশে জলাশয়ে পানি জমেছে। সেই পানিতে সাঁতার কাটতে কলাগাছ নিয়ে যাচ্ছে শিশুরা। হাসিল এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
ছবি: সাজেদুল আলম
৬ / ১১
রোদে ভুট্টা শুকাতে দিয়েছেন কৃষকেরা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ২২ মে
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১১
খেত থেকে ধান কেটে আনার পর মাড়াই করা হয় মজিদ বাজার মোড়ে। মাড়াই শেষে বস্তা ভর্তি করে ধান যাবে কৃষকের ঘরে। পানিসারা, বিশালপুর, শেরপুর, বগুড়া, ২২ মে
ছবি: সবুজ চৌধুরী
৮ / ১১
ঈদুল আজহা সামনে রেখে জমে উঠছে পশুর হাটগুলো। হাটে আনা গরু ঘিরে কৌতূহল শিশুদের। বালাঘাটা বিলকিস বেগম উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, বান্দরবান, ২২ মে
ছবি: মং হাই সিং মারমা
৯ / ১১
রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে কয়েকটি ব্যস্ততম মোড় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার নজরদারির আওতায় আনা হয়েছে। এতে শাস্তিমূলক ব্যবস্থা এড়াতে বাতি দেখে নির্দেশনা মেনে যান চলাচল করছে। ফার্মগেট মোড়, ঢাকা, ২২ মে
ছবি: জাহিদুল করিম
১০ / ১১
তালগাছজুড়ে বাবুইদের ব্যস্ত সংসার। ছোট্ট ঠোঁটে অবিরাম শ্রমে বোনা এই পাখির বাসা যেন প্রকৃতির এক অপূর্ব কারুকাজ। কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা, ২২ মে
ছবি: দীপু মালাকার
১১ / ১১
মোটরসাইকেল ব্যবহারকারীদের ওপর প্রস্তাবিত ‘অযৌক্তিক’ অগ্রিম কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন মোটরসাইকেলচালকেরা। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২২ মে
ছবি: শুভ্র কান্তি দাশ