এক ঝলক (২৮ সেপ্টেম্বর ২০২৫)

১ / ১৮
ডিঙিনৌকায় প্লাস্টিকের বোতল দিয়ে বানানো মাছ ধরার ফাঁদ নিয়ে যাচ্ছেন মৎস্যশিকারি। মানিকছড়ি সেতু, রাঙামাটি, ২৮ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৮
নিজের বাগানের সুপারিগাছ থেকে সংগ্রহ করা সুপারির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। খেপ্পোপাড়া, রাঙামাটি, ২৮ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৮
দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিরোইল বাস টার্মিনাল, রাজশাহী, ২৮ সেপ্টেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৪ / ১৮
কাশফুলে ছেয়ে গেছে চারপাশ। খেলছে শিশুরা। কাউনিয়া, বরিশাল, ২৮ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৫ / ১৮
দুর্গাপূজার মেলায় বিক্রির জন্য মাটির খেলনা তৈরি শেষে রং করা হচ্ছে। ভাজন ডাঙ্গা, ফরিদপুর, ২৮ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৮
ঘেরের পাশে বেড়া দিতে গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছেন এক কৃষক। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ২৮ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৮
শারদীয় দুর্গোৎসবের মণ্ডপে মাটির তৈরি বাহারি খেলনার মেলা বসেছে। মালতী নগর সর্বজনীন পূজামণ্ডপ, বগুড়া শহর, ২৮ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ১৮
শাপলা ফুলের ওপর ওড়াউড়ি করছে ফড়িং। উজানীপাড়া, বান্দরবান, ২৮ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৯ / ১৮
ফুটপাত দখলমুক্ত ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জিন্দাবাজার, সিলেট, ২৮ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৮
শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ ঘিরে বসা মেলায় পছন্দের খেলনা দেখছে শিশুরা। মালতীনগর বারোয়ারি দুর্গামন্দির, বগুড়া, ২৮ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১১ / ১৮
কাগজের ববিন তৈরি শেষে রোদে শুকানো হচ্ছে। এসব ববিন সুতা পেঁচিয়ে রাখতে ব্যবহৃত হয়। মুজগুন্নী, খুলনা, ২৮ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৮
মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকেরা সড়ক অবরোধ করলে সৃষ্টি হয় তীব্র যানজটের। কারওয়ান বাজারসংলগ্ন এলাকা, ঢাকা, ২৮ সেপ্টেম্বর
ছবি: মীর হোসেন
১৩ / ১৮
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা, ২৮ সেপ্টেম্বর
ছবি : তানভীর আহাম্মেদ
১৪ / ১৮
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ, ২৮ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
১৫ / ১৮
নালা সংস্কারে ওঠানো মাটি ফেলে রাখা হয়েছে সড়কের ওপরেই। এতে সড়ক সংকুচিত হয়ে দিনের বড় অংশেই যানজট লেগে থাকছে। ফায়ার সার্ভিস দপ্তরের সামনে, চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
১৬ / ১৮
পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’র ডাকা অবরোধে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। শাপলা চত্বর, খাগড়াছড়ি, ২৮ সেপ্টেম্বর
ছবি: জয়ন্তী দেওয়ান
১৭ / ১৮
রাজধানীর সাতটি মোড়ে সম্প্রতি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। বসানো হয়েছে ডিজিটাল ডিসপ্লে। বাংলামোটর, ঢাকা, ২৮ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৮ / ১৮
উন্নয়নকাজের জন্য সড়ক খুঁড়ে রাখা হয়েছে। পাইকারি পণ্য কেনাবেচার ব্যস্ততম এই এলাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে আগতদের। চকবাজার মোড়, পুরান ঢাকা, ২৮ সেপ্টেম্বর
ছবি: জাহিদুল করিম