গরুর খাবারের জন্য কাঁচা ভুট্টাগাছ কেনা হয়েছে। ট্রাকে তোলার জন্য সেই গাছ কাটা হচ্ছে। চৌধুরীপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ এপ্রিল।ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২০
হোগলা পাতার তৈরি ঝুড়ি বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যক্তি। আকারভেদে প্রতিটি ঝুড়ি ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করছেন তিনি। পাগলাপীর, রংপুর, ২৬ এপ্রিল।ছবি: মঈনুল ইসলাম
৬ / ২০
ট্রেন ছেড়ে দিয়েছে। তবুও ঝুঁকি নিয়ে এই চলন্ত ট্রেনে ওঠার জন্য দৌড়াচ্ছেন দুজন। ময়মনসিংহ রেলস্টেশন, ২৬ এপ্রিল।ছবি: আনোয়ার হোসেন
৭ / ২০
নিজের চাষের জমিতে ইরি ধান কাটায় ব্যস্ত অঞ্জলি মল্লিক। রোদ থেকে বাঁচতে মাথায় ছাতা দিয়েছেন তিনি। পুটিমারি বিল, বটিয়াঘাটা, খুলনা, ২৫ এপ্রিল।ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২০
বোরো ধান কাটা শুরু হয়েছে। বিঘাপ্রতি ধান কেটে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত মজুরি পান কৃষকেরা। লটাগাড়ী, শাজাহানপুর, বগুড়া, ২৫ এপ্রিল।ছবি: সোয়েল রানা
৯ / ২০
বটগাছের ডালে বসেছে কোকিল। মুরালিদাহ, কৈজুরী, ফরিদপুর, ২৫ এপ্রিল।ছবি: আলীমুজ্জামান
১০ / ২০
গাছ থেকে কলা পেড়ে বাড়ি নিয়ে যাচ্ছেন এক যুবক। ভুতছাড়া, কাউনিয়া, রংপুর, ২৫ এপ্রিল।ছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
বোরো ধানখেতের আল ধরে ঘুড়ি ওড়াচ্ছে শিশুরা। খাদাশ গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৫ এপ্রিল।ছবি: সোয়েল রানা