একঝলক (২০ ডিসেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকার চতুর্থ ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রে এসে টিকা নিচ্ছেন এক ব্যক্তি। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা, ২০ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১৮
শীতের সঙ্গে বেড়েছে কম্বলের চাহিদা। সড়কের পাশে কম্বল কিনতে ক্রেতাদের ভিড়। গুলিস্তান, ঢাকা, ২০ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১৮
দীর্ঘদিন ধরে সড়কে সংস্কারকাজ চলছে। প্রতিদিন এভাবেই সড়ক পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। বেগমবাজার, পুরান ঢাকা, ২০ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১৮
মৌসুমের শুরু থেকে সুরমা নদীর তীরবর্তী এলাকায় সবজি চাষ করা হয়। নদীতীরে ফুলকপির খেত পরিচর্যা করছেন এক চাষি। দক্ষিণ সুরমার খানুয়া, সিলেট, ২০ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
শর্ষে ফুলের মধু সংগ্রহ করছে মৌমাছি। রায়েরমহল, খুলনা, ২০ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৮
সেচ দেওয়া জমিতে খাবারের সন্ধানে এসেছে একঝাঁক বক। শংকরপুর, কুমিল্লা, ২০ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৭ / ১৮
নানা ধরনের সবজির চারা বিক্রি করতে বসেছেন একজন। নরসিংদী থেকে আনা এসব চারা ১০ থেকে ৩০ টাকায় বিক্রি করেন তিনি। ফতুল্লা বাজার এলাকায়, নারায়ণগঞ্জ, ২০ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৮ / ১৮
লেপ, তোশক, বালিশ, জাজিম প্রভৃতির পসরা সাজিয়ে বসেছেন দোকানি। শীতকালে এসব পণ্যের চাহিদা বাড়ে। আকৃতি ও মানভেদে লেপ ৬০০ থেকে ৮০০ টাকা, জাজিম ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং বালিশ ১০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পঞ্চবটী, নারায়ণগঞ্জ, ২০ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৯ / ১৮
সাইকেলের পুরোন টিউব দিয়ে খেলায় মেতেছে শিশুরা। মোস্তর মোড়, খুলনা, ২০ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৮
নতুন বছরের নতুন ক্লাস শুরু হবে। তাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তৈরি করা হচ্ছে নতুন চেয়ার-টেবিল। চানপুর, কুমিল্লা, ২০ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১১ / ১৮
১ জানুয়ারি শুরু হবে দেশব্যাপী বই বিতরণ উৎসব। তাই ছাপা বই উপজেলা প্রাইমারি শিক্ষা অফিসে আনা হয়েছে। সদর উপজেলার কার্যালয়, কুমিল্লা, ২০ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১২ / ১৮
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন সামনে রেখে উপাসনালয় চত্বরে চলছে আলপনা আঁকার কাজ। সেন্ট রিটাস ক্যাথলিক ধর্মপল্লী, চাটমোহর, পাবনা, ২০ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৮
শীতের সকালে বাড়ির উঠানে বসে জাল বুনচ্ছেন আফজাল আকন্দ (৯৫)। বোনা জাল হাটে বিক্রি করে তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করবেন তিনি। মধ্যক্যাতুলী গ্রাম, গাবতলী, বগুড়া, ২০ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৪ / ১৮
মাঠ থেকে বোরো ধানের চারা তুলছেন কৃষকেরা। পরে সেই চারা জমিতে রোপণ করবেন তাঁরা। সারা দিন এ কাজের জন্য একজন কৃষক মজুরি পান ৪০০ টাকা। চক আলম গ্রাম, বগুড়া সদর, ২০ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৫ / ১৮
কাবাডি খেলায় মেতেছে শিক্ষার্থীরা। ‘নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা নির্মূল’ স্লোগানে ইউনিসেফের প্রচারণার অংশ হিসেবে পাবনার নয়টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বালুচর মাঠ, চাটমোহর, পাবনা, ২০ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৮
কুয়াশার পানি জমেছে মাকড়সার জালে। গুমাই বিল, রাঙ্গুনিয়া, চট্টগ্রামের, ২০ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ
১৭ / ১৮
নতুন বছর ২০২৩-এর দিনপঞ্জিকা (ক্যালেন্ডার) তৈরিতে ব্যস্ত সময় কাটছে ছাপাখানাগুলোতে। মান অনুসারে ৫০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা দামে ক্যালেন্ডার তৈরি করা হয়। নগরের আন্দরকিল্লা, চট্টগ্রাম, ২০ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ
১৮ / ১৮
পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সম্মিলিত গণমিছিল শেষে শাহবাগে সমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন আন্দোলন। শাহবাগ, ঢাকা, ২০ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ