খুলনায় কোরবানির পশুর সবচেয়ে বড় হাটের আয়োজন করে খুলনা সিটি করপোরেশন। এই হাটে আশপাশের জেলা–উপজেলা থেকে গরু–ছাগল আসে। এই গরুগুলো এসেছে নড়াইল থেকে। ট্রলারে করে গরু নিয়ে এসে হাটে তুলছেন ব্যাপারীরা। ৬ নম্বর ঘাট, খুলনা, ১৫ জুনছবি: সাদ্দাম হোসেন
২ / ১২
গ্রামে বাহারি রঙের মিষ্টি জাতের এই আঙুরগাছের পরিচর্যা করছেন সরোয়ার হোসেন। বাগমারা, রামকান্তপুর, রাজবাড়ী ১৫ জুনছবি: এম রাশেদুল হক
৩ / ১২
শেষ মুহূর্তে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি চলছে। সুত্রাপুর এলাকা, বগুড়া, ১৫ জুনছবি: সোয়েল রানা
৪ / ১২
ঈদের পাঞ্জাবি কেনাকাটায় এবার নরম পাতলা কাপড়ের পাঞ্জাবির বেশি কদর। ডাকবাংলা, খুলনা, ১৫ জুনছবি: সাদ্দাম হোসেন
৫ / ১২
গরুভর্তি শত শত নৌকা ভিড়েছে শহরের ট্রাক টার্মিনাল ঘাটে। পাহাড়ের দুর্গম এলাকা থেকে নদীপথে বিক্রেতারা গরু নিয়ে এসেছেন। হাটে জায়গা না থাকায় ভাসমান হাট বসিয়েছেন বিক্রেতারা। তবে দাম বেশি হওয়ায় ক্রেতা খুব কম। ট্রাক টার্মিনাল ঘাট, রাঙামাটি, ১৫ জুনছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১২
ঈদ উপলক্ষে শেষ সময়ে রাজধানীতে টুপি কিনতে ব্যস্ত সাধারণ মানুষ। বায়তুল মোকাররম এলাকা, ঢাকা, ১৫ জুনছবি: সাজিদ হোসেন
৭ / ১২
ঈদে বাড়িতে ফিরতে গাবতলীতে ঘরমুখী মানুষের ভিড়। গাবতলী, ঢাকা, ১৫ জুনছবি: শুভ্র কান্তি দাশ