ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রার্থীদের ফেস্টুন তৈরির জন্য কাঠের ফ্রেম বানাতে ব্যস্ত কারিগর। কলেজ রোড, মেহেন্দিগঞ্জ, বরিশাল। ৬ ফেব্রুয়ারি ২০২৬ছবি: সাইয়ান
২ / ১০
জলাশয় সেচে দল বেঁধে মাছ ধরছেন স্থানীয় বাসিন্দারা। ষোলমাইল এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ৬ ফেব্রুয়ারি ২০২৬ছবি: সাজেদুল আলম
৩ / ১০
এখন পাটের দাম বেশ চড়া। ভালো দাম পাওয়ায় গুদাম থেকে পাট বের করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকায়। তকিপলবাজার, কাউনিয়া, রংপুর। ৬ ফেব্রুয়ারি ২০২৬ছবি: মঈনুল ইসলাম
বেলুন উড়িয়ে বরিশাল আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। বিএম স্কুল মাঠ, বরিশাল। ৬ ফেব্রুয়ারি ২০২৬ছবি: প্রথম আলো
৬ / ১০
ইটভাটায় কাজে ব্যস্ত শ্রমিকেরা। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা। ৬ ফেব্রুয়ারি ২০২৬ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১০
খেত থেকে তুলে বস্তায় রসুন ভরছেন কৃষক মোসলেম শেখের পরিবার। কিছুদিন আগে রসুনের দাম কম থাকলেরও সম্প্রতি কিছুটা বেড়েছে। ফকিরাবাদ, রাজবাড়ী। ৬ ফেব্রুয়ারি ২০২৬ছবি: এম রাশেদুল হক
৮ / ১০
নদীতে মাছ ধরায় ব্যস্ত এক কিশোর। এই অঞ্চলের অনেকেরই জীবিকা চলে মাছ ধরে। মেহেন্দিগঞ্জ, বরিশাল। ৬ ফেব্রুয়ারি ২০২৬ছবি: সাইয়ান
৯ / ১০
হাতে তৈরি মোয়া ও মুড়কি নিয়ে বিক্রির জন্য শহরের পথে দুই বিক্রেতা। স্টেশন সড়ক, রংপুর। ৬ ফেব্রুয়ারি ২০২৬ছবি: মঈনুল ইসলাম
১০ / ১০
শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ, ঢাকা। ৬ ফেব্রুয়ারি ২০২৬ছবি: শুভ্র কান্তি দাশ