একঝলক (২৬ ফেব্রুয়ারি, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
সড়কের পাশে বিভিন্ন ধরনের প্লাস্টিকের সামগ্রী ভ্যানে করে বিক্রি করেন তিনি। প্রায় ১০ বছর ধরে এ ব্যবসা করছেন। টমসম ব্রিজ, কুমিল্লা, ২৬ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
২ / ১৯
গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় সবজিখেতে পাখির আনাগোনা ঠেকাতে পেতে রাখা হয়েছে কারেন্ট জাল। তাতে আটকা পড়ে প্রাণ যাচ্ছে পাখির। নতুনপাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী। ২৫ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৩ / ১৯
গোডাউন থেকে চাল, ডাল, আটা, তেল, বিস্কুট প্রভৃতি পণ্য ট্রাকে তোলায় ব্যস্ত শ্রমিকেরা। খুচরা বাজারে বিক্রির জন্য দেশের বিভিন্ন অঞ্চলে এসব পণ্য পাঠানো হবে। নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৪ / ১৯
ব্রহ্মপুত্র নদের চরে চাষ করা হচ্ছে টমেটো।এখান থেকে ট্রাকে করে নিয়ে যাওয়া হবে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। কাচারি বাজার, সদর উপজেলা, ময়মনসিংহ, ২৫ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
৫ / ১৯
গাজীপুরের শ্রীপুরে বেকাসাহারা গ্রামে শস্যচিত্রে জাতীয় পতাকা বানিয়েছেন এনামুল হক নামের এক যুবক। ২৫ ফেব্রুয়ারি
ছবি: সাদিক মৃধা
৬ / ১৯
ফরিদপুরের বেসরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কসরত। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ, ২৫ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৯
র‍্যাগিং ও সেক্সুয়াল হ্যারেসমেন্টের বিরুদ্ধে ছাত্রলীগের পদযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি।
ছবি: আশরাফুল আলম
৮ / ১৯
চারদিকে এখন শর্ষে তোলার হিড়িক। জমি থেকে শর্ষে কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন এক চাষি। পালিচড়া এলাকা, মিঠাপুকুর উপজেলা, রংপুর, ২৬ ফেব্রুয়ারি।
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৯
তালগাছের ডালে পুরাতন বাসা মেরামত ও নতুন বাসা বোনার কাজ করছে বাবুই পাখিরা। কাটাছড়ি গ্রাম এলাকা, রাঙামাটি, ২৬ ফেব্রুয়ারি।
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৯
‘লোকমুখে ওএমএসের চাল দিচ্ছে’ এই কথা শুনে বাড়ি থেকে আড়াই কিলোমিটার হেঁটে রানীপুকুর গিয়েছিলেন রেজিয়া বেগম। কিন্তু গিয়ে দেখেন আজ দিচ্ছে না, আগামীকাল চাল দেবে। তাই ক্লান্ত হয়ে রোদে ছাতা মাথায় বাড়ি ফিরছেন তিনি। আফজালপুর, মিঠাপুকুর উপজেলা, রংপুর, ২৬ ফেব্রুয়ারি।
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৯
পাহাড়ি নারী নিজের ব্যবহারের ওড়নাটি নিজেরাই বোনেন। পাহাড়ের জুম ঘরে আঙিনায় মাচাংয়ে রোদের তাপে বসে সুতা বোনার কাজ করছেন এক নারী। ফুরমন পাড়া, সদর উপজেলা, রাঙামাটি, ২৬ ফেব্রুয়ারি।
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৯
শিমের মৌসুম শেষের দিকে। খেত থেকে খুঁজে খুঁজে শিম তুলছেন এই কৃষক দম্পতি। প্রতি কেজি জমিতে বিক্রি করবেন ২০ টাকায়। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর উপজেলা, রংপুর, ২৬ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৯
কিশোরগঞ্জের মিঠামইনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নৌকার আদলে চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ। মিঠামইনের হেলিপ্যাড প্রাঙ্গণ, কিশোরগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি।
ছবি: তাফসিলুল আজিজ
১৪ / ১৯
মেঠোপথজুড়ে এখন ধুলা। সেই ধুলা উড়িয়ে দুষ্টু ছেলের দল দুরন্তপনায় মেতেছে। ভেলু এলাকা, সদর উপজেলা, রংপুর, ২৬ ফেব্রুয়ারি।
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৯
বাংলাদেশ স্কাউটস ফরিদপুর সদর উপজেলার আয়োজনে ডে ক্যাম্পের তাঁবু জলসা অনুষ্ঠানে স্কাউটরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কসরত পরিবেশন করে। ঈশান গোপালপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৯
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ফতেয়াবাদ চৌধুরী হাট এলাকায় সড়ক বিভাজকের ওপর উঠে যায় এই যাত্রীবাহী বাস। এ সময় বাসের সামনে থাকা কয়েকজন যাত্রী আহত হন। ফতেয়াবাদ চৌধুরী হাট, চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সৌরভ দাশ
১৭ / ১৯
মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের হত্যা দিবস উপলক্ষে চিন্তা ও মতপ্রকাশের নিরঙ্কুশ স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, অবিলম্বে লেখক, প্রকাশক, ব্লগার এবং ভিন্ন চিন্তার মানুষদের হত্যার বিচারের দাবিতে ‘বন্দী সময়ের চিৎকার’ নামক সংগঠন স্বাধীনতা সমাবেশ করে। শাহবাগ, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সাজিদ হোসেন
১৮ / ১৯
সারা দেশে শিক্ষাঙ্গনে হামলা, নির্যাতন, সন্ত্রাস, সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অবস্থান কর্মসূচি পালন করে। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সাজিদ হোসেন
১৯ / ১৯
নবাবগঞ্জ শহীদ মিনার থেকে বক্সনগর ইউনিয়ন পরিষদ অভিমুখে ঢাকা জেলা বিএনপির ‘পদযাত্রা’। নবাবগঞ্জ, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার