একঝলক (৩ জুলাই, ২০২৩)

১ / ২১
বেশির ভাগ সময় নৌকাতেই থাকেন বেদেরা। সেখানেই চলে রান্না-খাওয়া। চরবাড়িয়া, বরিশাল, ৩ জুলাই।
ছবি: সাইয়ান
২ / ২১
বর্ষায় ভরা কীর্তনখোলা নদী। চরবাড়িয়া, বরিশাল, ৩ জুলাই
ছবি: সাইয়ান
৩ / ২১
বৃষ্টিভেজা গাছে থোকায় থোকায় লাল জামরুল ধরে আছে। বাহাদুরপুর, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩ জুলাই
ছবি: এম রাশেদুল হক
৪ / ২১
অনেক দিন থেকেই ভাঙা পড়ে রয়েছে সেতুটি। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে চলাচল করতে হয় গ্রামবাসীকে। খিরাচক, মেঘনা, কুমিল্লা, ৩ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২১
আকাশে মেঘের আনাগোনা ছিল ঠিকই; তবে সকালে কিছুক্ষণের জন্য দেখা মিলেছিল রোদের। কারওয়ান বাজার, ঢাকা, ৩ জুলাই
ছবি: জাহিদুল করিম
৬ / ২১
সুনামগঞ্জে ভারী বর্ষণ ও উজানের ঢলে নদী ও হাওরে পানি বাড়ছে। সুরমা নদীর তীর, উত্তর আরপিনগর এলাকা, সুনামগঞ্জ, ৩ জুলাই
ছবি: খলিল রহমান
৭ / ২১
রংপুরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাই পলিথিনে শরীর ঢেকে আম বিক্রি করছেন এই ব্যক্তি। মডার্ন মোড় এলাকা, রংপুর, ৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
খাবারের সন্ধানে এই হাঁসের দল সড়কের এপাশ থেকে ওপাশে জলাশয়ে যাচ্ছে। রাজাপুর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ৩ জুলাই
ছবি: এম সাদেক
৯ / ২১
তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি ওঠানামা করছে। আজ সোমবার সকাল ছয়টায় লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তিস্তা ব্যারাজ এলাকা, লালমনিরহাট, ৩ জুলাই
ছবি: প্রথম আলো
১০ / ২১
বর্ষায় নতুন পানি আসতে শুরু করেছে বিলগুলোতে। নতুন পানির সঙ্গে আসা মাছ শিকার করতে ছিপ নিয়ে কোমর পানিতে নেমেছে দুই মৎস্যশিকারি। মিলছে ট্যাংরা মাছ। দিলপাশার, ভাঙ্গুড়া, পাবনা, ৩ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১১ / ২১
ঈদের পরে আবার শুরু হয়েছে কর্মব্যস্ততা। বিক্রির জন্য নৌকায় করে নেওয়া হচ্ছে মাটির তৈরি তৈজসপত্র। বর্ষায় নতুন পানি আসায় নৌপথে স্বল্প খরচে মালামাল পরিবহন করা যায় খাল-বিল-নদীবেষ্টিত এলাকায়। দিলপাশার, ভাঙ্গুড়া, পাবনা, ৩ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১২ / ২১
নদে পানি বেড়েছে। সেখানে বাঁশের তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ ডারকি নিয়ে মাছ ধরতে যাচ্ছেন একজন। ঘাঘট নদ, পানবাড়ি এলাকা, রংপুর, ৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
বাড়ির আঙিনায় গাছের ছায়ায় বসে কোমরতাঁতে হাতপাখার কাপড় বুনছেন সবিতা চাকমা। তিনি প্রতিটি হাতপাখা ৪০ টাকায় বিক্রি করেন। নারিকেল বাগান এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ জুলাই
ছবি: পলাশ বড়ুয়া
১৪ / ২১
পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সড়ক। সেই পানি মাড়িয়ে সড়কে চলছেন মানুষ। সিলেট-গোয়াইনঘাট সড়ক। গোয়াইনঘাটের সালুটিকর এলাকা, সিলেট, ৩ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২১
পড়ন্ত বিকেলে ভাটার সময় বালুচরে নেমেছেন পর্যটকেরা। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট, ৩ জুলাই
ছবি: আব্দুল কুদ্দুস
১৬ / ২১
বাস থামার নির্দিষ্ট স্থান থাকলেও ইচ্ছেমতো বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে। সূর্যনগর, ভাঙা, ফরিদপুর, ৩০ জুলাই
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২১
মুখে খাবার নিয়ে আমগাছের ডালে বসে আছে একটি কাঠবিড়ালি। মিরেরডাঙ্গা, খুলনা, ৩ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২১
পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। কমলাপুর রেলস্টেশনে, ৩ জুলাই
ছবি: সাজিদ হোসেন
১৯ / ২১
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক। রাজধানীর মাতুয়াইল এলাকার শামীমবাগের মেডিকেল রোড, ৩ জুলাই
ছবি: শুভ্র কান্তি দাশ
২০ / ২১
ঈদুল আজহার ছুটির আমেজ এখনো কাটেনি। রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো এখনো দর্শনার্থীদের পদচারণে মুখর। রাজধানীর ধানমন্ডি লেকে, ৩ জুলাই
ছবি: জাহিদুল করিম
২১ / ২১
দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি এবং এর সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করে। মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পল্টনে, ৩ জুলাই
ছবি: সাজিদ হোসেন