একঝলক (৩ ডিসেম্বর ২০২৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
ধুন্দুল ফুলের মধু খেতে মগ্ন একটি প্রজাপতি। বিল পাবলা, ডুমুরিয়া , খুলনা, ৩ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৬
সাইকেলে করে শিশুদের শীতের পোশাক বিক্রি করতে বেরিয়েছেন ব্যবসায়ী। বত্তরবিল, রংপুর, ৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২৬
রোদে বড়ি শুকাতে দিচ্ছেন একজন নারী। চালকুমড়া ও কলাইয়ের ডাল মিশিয়ে বড়ি প্রস্তুত করা হয়। খর্ণিয়া, ডুমুরিয়া, খুলনা, ৩ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৬
আলুর বীজ বপনের আগে লাঙল দিয়ে খেত প্রস্তুত করছেন একদল কৃষিশ্রমিক। ধনীপাড়া, গঙ্গাচড়া, রংপুর, ৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২৬
বরিশাল সিটি করপোরেশনের গ্রিন সিটি পার্কের সামনের জায়গা দখল করে সেখানে অবৈধভাবে দোকান বসানো হয়েছে। এতে নষ্ট হয়েছে পার্কের সামনের পরিবেশ। বেলস পার্ক, বরিশাল, ৩ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৬ / ২৬
আলুর বীজ বপনের কাজে ব্যস্ত নারী কৃষিশ্রমিকেরা। এ কাজে তাঁরা দৈনিক মজুরি পাচ্ছেন ২৫০ থেকে ৩০০ টাকা। গঙ্গাচড়া, রংপুর, ৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৬
শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে জেগে উঠেছে জমি। সেই জমিতে চলছে ধানের চারা রোপণ। সাধনাপুর, রাঙামাটি, ৩ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২৬
খাল-বিল-নদীতে পানি কমতে শুরু করেছে। কম পানিতে মাছ ধরতে জাল পেতেছেন জেলে। স্থানীয়ভাবে এই জাল ‘খরা’ নামে পরিচিত। হাদল, ফরিদপুর, পাবনা, ২ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৯ / ২৬
সকালের ঝলমলে রোদে বাহারি রঙের লম্বা ঠোঁটের মৌটুসি পাখি ফুলের মধু খেতে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে। লেমুছড়ি, রাঙামাটি, ৩ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২৬
বাড়ির পাশে মরিচখেত। সকাল সকাল খেতে পানি দিচ্ছেন এক নারী। গোয়াইনঘাট, সিলেট, ২ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ২৬
কাপ্তাই হ্রদের ওপর তৈরি বাঁশের সাঁকো পেরিয়ে স্কুলে যাচ্ছে এক কিশোরী। চলাচলের সুবিধার জন্য এলাকাবাসী এ সাঁকো তৈরি করেছেন। স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে এ সাঁকো পারাপার হয়। পা ফসকে গেলেই গিয়ে পড়তে হবে নিচের কাপ্তাই হ্রদের পানিতে। আদাম কুমড়া টিলা, রাঙামাটি, ৩ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২৬
নজরদারি না থাকায় আবাদি জমিতে ইটভাটা নির্মাণ বেড়েই চলেছে। এতে ফসলের ক্ষতির পাশাপাশি বাড়ছে পরিবেশদূষণ। মনিদহ, মালিগাছা, পাবনা, ৩ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২৬
জমির আমন ধান কাটতে ব্যস্ত একদল কৃষক। মহিষমুড়া, কাহালু, বগুড়া, ৩ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৪ / ২৬
কিছুদিন ধরে গড়াই নদে কুমির দেখা যাচ্ছে। কুমির দেখতে প্রতিদিন নদের পাড়ে ভিড় করছেন অনেকে। জুগিয়া ভাটাপাড়া, কুষ্টিয়া, ৩ ডিসেম্বর
ছবি: তৌহিদী হাসান
১৫ / ২৬
মাথায় করে বাড়ি বাড়ি ঘুরে বাঁশের তৈরি ঝাঁকা (স্থানীয় নাম ওড়া) বিক্রি করেন আমেনা বেগম। জগন্নাথপুর, কুমিল্লা, ৩ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১৬ / ২৬
হেমন্তের রৌদ্রোজ্জ্বল সকালে চা–পাতা সংগ্রহ করছেন শ্রমিকেরা। সদর উপজেলা, পঞ্চগড়, ৩ ডিসেম্বর
ছবি: রাজিউর রহমান
১৭ / ২৬
সবুজ রঙের আলু লতায় খেত প্রায় পরিপূর্ণ। বুড়িচং, কুমিল্লা, ৩ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১৮ / ২৬
অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারজয়ীরা। মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১৯ / ২৬
দিনভর খাবারের খোঁজে ওড়াউড়ি শেষে সন্ধ্যা নামার মুখে মরা গাছের ডালে আশ্রয় নিয়েছে একঝাঁক পাখি। বুরবুড়িয়া, কুমিল্লা, ৩ ডিসেম্বর
ছবি: এম সাদেক
২০ / ২৬
ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দূতাবাসের সামনের সড়কের প্রবেশমুখে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন সেনাসদস্যরা। বারিধারা, ঢাকা, ৩ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
২১ / ২৬
বাড়িতে ধান মজুত করতে হাট থেকে ঢোল কিনে এনেছেন এই কৃষক। ঢোল আরও মজবুত করতে এখন নিজের হাতে গুনা দিয়ে সেটি আবার বেঁধে নিচ্ছেন। দয়ারামপুর, গেরদা, ফরিদপুর, ৩ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
২২ / ২৬
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা। পিকচার প্যালেস মোড় , খুলনা, ৩ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২৩ / ২৬
সকাল সকালই বাড়ির উঠানে তাফালে ধান সেদ্ধ করে নিচ্ছেন এক গৃহবধূ। সেদ্ধ ধান শুকানোর পর মিল থেকে সেগুলো ভাঙিয়ে চাল করে আনা হবে। দয়ারামপুর, গেরদা, ফরিদপুর, ৩ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
২৪ / ২৬
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা–কর্মীরা। সদর রোড, বরিশাল, ৩ ডিসেম্বর
ছবি: সাইয়ান
২৫ / ২৬
দেরিতে হলেও দেশে শীত অনুভূত হতে শুরু করেছে। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে। তাই জমে উঠেছে শীতের কাপড়ের কেনাবেচা। কম দামে শীতের কাপড় কিনতে রাস্তার পাশের টংদোকানে ভিড় করেছেন ক্রেতারা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ৩ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২৬ / ২৬
কুয়াশামাখা শীতের ভোরে মাছ শিকারের জন্য বিলের দিকে রওনা হয়েছেন এক মাছশিকারি। রহুল বিল, ভাঙ্গুড়া, পাবনা
ছবি: হাসান মাহমুদ