একঝলক (২১ এপ্রিল ২০২৬)

১ / ১২
পাহাড় আর গাছের ডালপালা ভেদ করে গ্রীষ্মের সূর্যের উঁকি। সাপছড়ি মোনপাড়া, রাঙামাটি, ২১ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১২
কাচালং নদের গভীরতা কমেছে, স্থানীয় বাসিন্দারা সেখানে জাল ফেলে দল বেঁধে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন। মাছ যেন লাফিয়ে টপকে যেতে না পারে, তাই বাঁশের খুঁটিতে জাল উঁচু করে বাঁধা হয়। আমতলী, রাঙামাটি, ২১ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১২
চা-বাগানে পোকা নিধনে কীটনাশক ছিটাচ্ছেন শ্রমিক। মালনীছড়া, সিলেট, ২১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৪ / ১২
বাড়ির ঝাড়ের বাঁশ দিয়ে হালি পেঁয়াজ সংরক্ষণের জন্য মাচা তৈরি করছেন এক কৃষক। চর কৃষ্ণপুর, ফরিদপুর, ২০ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৫ / ১২
সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা, ২১ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
৬ / ১২
সৌন্দর্য ছড়িয়ে ফুটে আছে জারুল ফুল। ৩ নম্বর ক্রসবার এলাকা, সিরাজগঞ্জ, ২১ এপ্রিল
ছবি: সাজেদুল আলম
৭ / ১২
জলাধারের শান্ত জলে আপন মনে স্নানে ব্যস্ত হাঁসের দল। রায়েরমহল, খুলনা, ২১ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১২
কুলায় ধান ঝাড়া এখন খুব কমই দেখা যায়। আধুনিক মেশিনের যুগেও হাওরাঞ্চলের কিষানিদের এই পদ্ধতি অবলম্বন করতে দেখা যায়। নিকলী, কিশোরগঞ্জ, ২১ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
৯ / ১২
গাছের ডালে বসে আছে মাছরাঙা। পানছড়ি অরণ্য কুঠির, খাগড়াছড়ি, ২১ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
১০ / ১২
দিনাজপুর থেকে আনা চাল গুদামজাত করছেন ট্রাকশ্রমিক। হাজীপাড়া, রংপুর, ২১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১২
ফুলে মধু আহরণে প্রজাপতি। নতুন বসতি, মানিকগঞ্জ, ২১ এপ্রিল
ছবি: আব্দুল মোমিন
১২ / ১২
চা-বাগানের পথ ধরে বিদ্যালয়ের পথে চা-শ্রমিকের সন্তানেরা। মালনীছড়া, সিলেট, ২১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ