ঘন কুয়াশার মধ্যে কাজের খোঁজে ছুটছে দিনমজুরের দল। বুড়িরহাট সড়ক, রংপুর ১০ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
২ / ১৪
বাড়ির সামনে শাকসবজি আবাদ করেছেন সাইফুল ইসলাম। সকালে তা বিক্রির জন্য তুলছেন তিনি। উত্তর কেল্লাবন্দ এলাকা, রংপুর ১০ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৩ / ১৪
পরিবারের সদস্যরা মিলে জমিতে এসেছেন ধনেপাতা তোলার জন্য। মাইথারদিয়া, দাউদকান্দি, কুমিল্লা, ১০ ডিসেম্বরছবি: আবদুর রহমান ঢালী
৪ / ১৪
ঘন কুয়াশার কারণে শনিবার মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় পণ্যবাহী ট্রাক পার হওয়ার অপেক্ষায়। গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ ডিসেম্বরছবি: এম রাশেদুল হক
৫ / ১৪
ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে যানবাহন চলাচল করছে। গোয়ালন্দের পৌর জামতলা, গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ ডিসেম্বরছবি: এম রাশেদুল হক
৬ / ১৪
বিক্রির জন্য পথের পাশে ভ্যানে কেশরের পসরা সাজিয়েছেন জাহাঙ্গীর আলম। প্রতি কেজি কেশর ৬০ টাকায় বিক্রি করছেন তিনি। সার্কিট হাউসের সামনের সড়ক, বগুড়া, ১০ ডিসেম্বরছবি: সোয়েল রানা
৭ / ১৪
শুধু এ নৌপথেই গ্রামের সঙ্গে উপজেলা সদরে যাতায়াত সম্ভব। বনযোগীছড়া এলাকা, জুরাছড়ি, রাঙামাটি, ১০ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৪
সড়কের ওপরে ধান শুকাতে দিয়েছেন এই নারীরা। অনন্যপুর এলাকা, কুমিল্লা, ১০ ডিসেম্বরছবি: এম সাদেক
৯ / ১৪
ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে। ইকরচালী বাজার এলাকা, রংপুর, ১০ ডিসেম্বরছবি: প্রথম আলো
১০ / ১৪
রংপুরে আজ ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। হাসনাবাজার এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়ক, রংপুর, ১০ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১১ / ১৪
শীত থেকে রক্ষা করতে মা আঁচলে ঢেকে নিয়ে যাচ্ছেন শিশুটিকে। হরিরামপিরোজ এলাকা, রংপুর,১০ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১২ / ১৪
বিজয় দিবসে বেড়ে যায় জাতীয় পতাকার চাহিদা। মানুষের চাহিদামতো বিভিন্ন আকারের পতাকা বিক্রি করেন এই বিক্রেতা। আকারভেদে প্রতিটি পতাকা ১০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। ভিক্টোরিয়া কলেজ এলাকা, কুমিল্লা, ১০ ডিসেম্বরছবি: এম সাদেক
১৩ / ১৪
হেমন্তের শেষে এসে দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের এই জনপদ। বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশার মধ্যেই গন্তব্যে ছুটছেন কর্মজীবী মানুষ। হেলিপ্যাড এলাকা, পঞ্চগড়, ১০ ডিসেম্বরছবি : রাজিউর রহমান
১৪ / ১৪
ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাগজের তৈরি ফুলসহ নানা খেলনা বিক্রি করতে গ্রামের পথে বেরিয়েছেন এই তিন ব্যক্তি। বুড়িরহাট এলাকা, রংপুর, ১০ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম