বেগুনি রঙের ফুলটির ভেতরের দিকটি (গলা) উজ্জ্বল হলুদ। ঘণ্টার মতো আকৃতির কারণেই একে নীলঘণ্টা ফুল বলা হয়। ন্যাপ কার্যালয়, ময়মনসিংহ, ১৮ মেছবি: মোস্তাফিজুর রহমান
গ্রীষ্মের সকালে চা-পাতায় ডানা মেলে আছে ফড়িং। সবুজ পাতার সঙ্গে মিশে গেছে ফড়িংয়ের রং। মালনীছড়া, সিলেট, ১৮ মেছবি: আনিস মাহমুদ
১৫ / ২৫
বিশ্বকাপ ফুটবলের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ফুটবলপ্রেমীদের জন্য পতাকা তৈরির হিড়িক দেখা যাচ্ছে। সাতসকালে সড়কের ধারে বসে আর্জেন্টিনা দলের পতাকা সেলাই করছেন আতাউর রহমান। জাহাজ কোম্পানি মোড়, রংপুর, ১৮ মেছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৫
বিদ্যালয়ে পাঠদান শুরুর আগে খেলায় মেতেছে শিক্ষার্থীরা। তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর এলাকা, ফরিদপুর, ১৮ মেছবি: আলীমুজ্জামান
১৭ / ২৫
বট ফল খেতে এসে উড়ে এসেছে কাঠশালিক পাখি। জেলা শহরের মুক্তমঞ্চ, কিশোরগঞ্জ, ১৮ মেছবি: তাফসিলুল আজিজ
১৮ / ২৫
বাজারে উঠেছে তালশাঁস, তবে দাম বেশ চড়া। গ্রামাঞ্চলেও তালগাছ কমে যাওয়ায় দিনকে দিন বেড়েই চলেছে তাল শাসের দাম। থানা মোড়, শালগাড়িয়া, পাবনা, ১৮ মেছবি: হাসান মাহমুদ
১৯ / ২৫
প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলার জন্য রাখা দোলনাগুলো নেই। শিশুরা এখন দোলনার স্ট্যান্ডকে খেলনা বানিয়ে চড়ে বসেছে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। বাসুদেবপুর টিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালঞ্চী, পাবনা, ১৮ মেছবি: হাসান মাহমুদ
২০ / ২৫
প্রাথমিক বিদ্যালয়ে সামনে খেলার মাঠ। সেখানেই ধান মাড়াইয়ের পর ঝাড়া–বাছার কাজ চলছে। হাড়িবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালঞ্চী, পাবনা, ১৮ মেছবি: হাসান মাহমুদ
২১ / ২৫
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কচুর চাষ হয়। সেখান থেকে কচু আনা হয় সিলেটের বিভিন্ন বাজারে। কচু নিয়ে হাঁটছেন এক খুচরা বিক্রেতা। খাসদবীর, সিলেট, ১৮ মে। ছবি: আনিস মাহমুদANIS
২২ / ২৫
কয়েক দিন বৃষ্টির পর আবার তাপপ্রবাহ চলছে, ফলে বেড়েছে ডাবের চাহিদা। সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, মানিকগঞ্জ, ১৮ মেছবি: আব্দুল মোমিন
২৩ / ২৫
কামরাঙা ফলটি যেমন জিবে রস আনে, ফুলটিও তেমনি নজরকাড়া। মনু সেতু এলাকা, মৌলভীবাজার, ১৮ মেছবি: আকমল হোসেন নিপু
২৪ / ২৫
কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামারেরা। পুরোনো দা, বঁটি, চাপাতি ও ছুরিতে ধার করাতে ভিড় করছেন মানুষ। আবু নাসের হাসপাতাল মোড় এলাকা, খুলানা, ১৮ মেছবি: সাদ্দাম হোসেন
২৫ / ২৫
পারুলি নদীর পাড়ে শিমুলগাছের মগডালে বসে আছে শামুকখোল পাখি। হালুকাইদ, শ্রীপুর, গাজীপুর, ১৮ মেছবি: সাদিক মৃধা