একঝলক (২১ ফেব্রুয়ারি ২০২৬)

১ / ১২
বাবার হাত ধরে শহীদ মিনারে গিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে শিশু আয়েশা সিদ্দিকা। উপজেলা পরিষদ চত্বর, মিরসরাই, ২১ ফেব্রুয়ারি
ছবি: ইকবাল হোসেন
২ / ১২
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া শহরের শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছে দুই শিক্ষার্থী। কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ খোকন পার্ক, বগুড়া, ২১ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৩ / ১২
কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ খোকন পার্ক, বগুড়া, ২১ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৪ / ১২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকমা ভাষার বর্ণমালা লেখা ফেস্টুন হাতে স্বেচ্ছাসেবী সংগঠন রীদিসুদমের (নিয়মনীতি) সদস্যরা। রিজার্ভ মুখ কেন্দ্রীয় শহীদ মিনার, রাঙামাটি, ২১ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১২
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে ছুটে আসছে বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাহাড়ি এই শিক্ষার্থী। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, বান্দরবান, ২১ ফেব্রুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
৬ / ১২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের প্রভাতফেরি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, বান্দরবান, ২১ ফেব্রুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
৭ / ১২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, বান্দরবান, ২১ ফেব্রুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
৮ / ১২
একুশের ভোরে রক্তরাঙা সূর্য ওঠার আগেই চারপাশ মুখর হয়ে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি ভালোবাসা জানাতে শহীদ মিনারে এসেছে শিশুরাও। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি ভালোবাসা জানাতে অভিভাবকের সঙ্গে শহীদ মিনারে এসেছে শিশুরা। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১২
বস্তায় ভরে আড়তে নিয়ে আসা হয়েছে বাহারি জাতের বরই। মান ও জাতভেদে প্রতি মণ বরই ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। স্টেশন সড়কের ফলপট্টি এলাকা, বগুড়া শহর, ২১ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১২ / ১২
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। অম্বিকা ময়দান, ঝিলটুলী এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২১ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান