সিলেটের বন্দরবাজার এলাকায় লালবাজার মাছবাজারে চলছে দুই দিনব্যাপী ‘মাছের মেলা’। মেলায় বিভিন্ন দেশীয় মাছ বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন বিক্রেতা। সিলেট, ১৩ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৯ / ২০
ফেনী সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। ফেনী, ১৪ জানুয়ারিছবি: এম সাদেক
১০ / ২০
কাজ সেরে বাড়ি ফেরার পথে গবাদি পশুর জন্য ঘাস কেটে মাথায় নিয়ে চলেছেন দুই ব্যক্তি। গাংনী, মেহেরপুর, ১৩ জানুয়ারিছবি: আবু সাঈদ
১১ / ২০
কুয়াশার কারণে আজ শনিবার সকাল ছয়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ আছে। যানবাহন নিয়ে ঘাট ছাড়ার অপেক্ষায় ফেরি। দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৪ জানুয়ারিছবি: এম রাশেদুল হক
১২ / ২০
কিশোরগঞ্জ সদরের জালুয়াপাড়া এলাকায় শিয়াল মারা বন্দে ঘোড়দৌড় দেখতে হাজারো উৎসুক জনতার ভিড়। কিশোরগঞ্জ, ১৩ জানুয়ারিছবি: তাফসিলুল আজিজ
১৩ / ২০
জমিতে বি-আর আটাশ ধানের চারা রোপন করছেন টুকুর গাজী। তিনি দৈনিক মজুরি হিসাবে ৬০০ টাকা পেয়ে থাকেন। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৩ জানুয়ারিছবি: দিনার মাহমুদ
১৪ / ২০
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল উপচে পড়া ভিড়। পূর্বাচল, ঢাকা, ১৩ জানুয়ারিছবি: দিনার মাহমুদ
১৫ / ২০
ঘন কুয়াশায় কারণে সড়কে চলাচল দারুণভাবে ব্যাহত হচ্ছে। চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়ক, আলমডাঙ্গাছবি: শাহ আলম
১৬ / ২০
সন্তানকে গরম কাপড়ে মুড়ে নিয়ে বের হয়েছেন একজন বাবা। সাড়া গোপালপুর, ঈশ্বরদী, পাবনা, ১৪ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
বাড়ির উঠানে দীর্ঘ সময় জ্বাল দিয়ে খেজুরের রস থেকে পাটালি গুড় তৈরি করেন গাছি মাহাবুল খাঁ। এ জন্য প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই ৪০টির বেশি গাছ থেকে খেজুরের রস সংগ্রহে বের হন তিনি। প্রকারভেদে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। মাঝদিয়া, ঈশ্বরদী, পাবনা, ১৪ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
রাজশাহী জেলা দাবা সমিতি সহযোগিতায় রাজশাহী জেলা উন্মুক্ত যুব দাবা বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৩৮ বালক–বালিকা। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী, ১৪ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম
২০ / ২০
কৃষকের কাছ থেকে ৭০০ টাকা প্রতি মণ দরে পেঁয়াজ কিনে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য একত্র করছেন ব্যবসায়ীরা। পবা, রাজশাহী, ১৪ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম