একঝলক (১ সেপ্টেম্বর ২০২৬)

১ / ২১
আমদানি করা কমলা পাইকারি বাজারে বিক্রির জন্য কার্টনসহ রাখা হয়েছে। সিটি বাজার, রংপুর, ১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ২১
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালে মশক নিধনযন্ত্র বসাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ১ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ২১
ঝিরিঝিরি বৃষ্টিতে ঘের থেকে গবাদিপশুর জন্য ঘাস-লতাপাতা নিয়ে ভেলায় করে ফিরছেন তিনি। বইঠার বদলে টানা দড়ি ধরে তিনি এগোচ্ছেন। আমভিটা, খুলনা, ১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২১
বৃষ্টিতে ভোগান্তিতে পথচারীরা। মিরপুর তালতলা, ঢাকা, ১ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ২১
জবা ফুলে জমেছে বৃষ্টির ফোঁটা। ডুমুরিয়া, খুলনা, ১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
গাছের ডালে কচি সবুজ কামরাঙা ও ফুল। ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো উপকারী নানা উপাদান রয়েছে এই ফলে। বিজয়পুর, কুমিল্লা, ১ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান
৭ / ২১
যন্ত্রচালিত তাঁতে (পাওয়ার লুম) লুঙ্গি তৈরিতে ব্যস্ত তাঁতিরা। তামাই, বেলকুচি, সিরাজগঞ্জ, ১ সেপ্টেম্বর
ছবি: আরিফুল গণি
৮ / ২১
প্রযুক্তি ও আধুনিক জাতের কল্যাণে এখন মাচায় বর্ষাকালীন বা অসময়ের তরমুজ মিলছে। খুলনার আড়ৎ থেকে পিকআপে বগুড়ার উদ্দেশে ট্রাকে তরমুজ তোলা হচ্ছে। ডুমুরিয়া কাঁচামালের আড়ত, খুলনা, ১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২১
সকালবেলায় ফুলজোড় নদে শখের বশে ডিঙিনৌকায় ঘুরে বেড়ানো। ভূঞাগাঁতী, সিরাজগঞ্জ, ১ সেপ্টেম্বর
ছবি: সাজেদুল আলম
১০ / ২১
পদ্মা সেতুতে বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেলিংয়ের মেরামতের কাজ চলছে। লৌহজং, মুন্সিগঞ্জ, ১ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
১১ / ২১
বাড়ির আঙিনায় বসেছে রঙিন প্রজাপতি। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ১ সেপ্টেম্বর
ছবি: জয়ন্তী দেওয়ান
১২ / ২১
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার খুলেছে সুন্দরবনের দ্বার। সকাল থেকে টানা বৃষ্টির মধ্যেও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ঘাটে অনুমতি নিতে এসেছে এক জেলে নৌকা। বুড়িগোয়ালিনী, খুলনা, ১ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
১৩ / ২১
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ডিঙিনৌকায় কাপ্তাই হ্রদে গন্তব্যের পথে এই পাহাড়ি তরুণী। কাটাছড়ি মুখ, রাঙামাটি, ১ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২১
বিলের জলে সাঁতার কাটছে একদল রাজহাঁস। গাজনার বিল, সুজানগর, পাবনা, ১ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২১
জুমের ধান পাকতে শুরু করেছে। জুমের মাচাঘরে বসে ধানখেত পাহারা দিচ্ছেন এক জুমচাষি। চিংম্রং, রাঙামাটি, ১ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২১
নৌকা নিয়ে বিলের পানিতে মাছ শিকারের জন্য নেমেছেন জেলেরা। নিষিদ্ধ কারেন্ট জাল পেতে মাছ শিকার করছেন তাঁরা। গাজনার বিল, সুজানগর, পাবনা, ১ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২১
খাবার পেয়ে পানিতে খলবল করে উঠছে মাছ। রামনগর, দাউদকান্দি, কুমিল্লা, ১ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ২১
সদর উপজেলার আকচা গ্রামের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনকালে ঐতিহ্যরীতিতে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানানো হয়। আকচা, ঠাকুরগাঁও, ১ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
১৯ / ২১
বিক্রির জন্য নারকেল সাজিয়ে রাখা হয়েছে। সিটি বাজার, রংপুর, ১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২১
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর নগরে শোভাযাত্রা বের করে দলটির মহানগর শাখা। স্টেশন রোড, রংপুর, ১ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
২১ / ২১
রাজশীতে ট্রেনের বগির চাকা লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হরিয়ান, পবা, রাজশাহী, ১ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম