খেত থেকে শাক কিনে আনা হয়েছে। খুচরা বিক্রির জন্য শাকের আঁটি প্রস্তুত করছেন খুচরা বিক্রেতা। বন্দরবাজার, সিলেট, ১৪ মেছবি: আনিস মাহমুদ
৮ / ১৬
কাগজের ফুল ও চরকি বিক্রির জন্য বেরিয়েছেন এক ফেরিওয়ালা। শহর-গ্রামে ঘুরে ঘুরে এসব বিক্রি করবেন তিনি। কিনব্রিজ, সিলেট, ১৪ মেছবি: আনিস মাহমুদ
৯ / ১৬
সুরমা নদীতে নৌকায় ভেসে ভেসে জাল দিয়ে মাছ শিকার করছেন দুই মৎস্যজীবী। একজন জাল পানিতে ফেলেছে, আরেকজন বইঠা হাতে নৌকা সামলাচ্ছেন। চাঁদনীঘাট, সিলেট, ১৪ মেছবি: আনিস মাহমুদ
১০ / ১৬
চলনবিলে রাতের বেলা মহিষ পাহারার সময় বৃষ্টিতে ভিজে গেছে ঘর তৈরির উপকরণ। রোদে সেগুলো শুকিয়ে নিচ্ছেন এক রাখাল। সিংড়া, নাটোর, ১৪ মেছবি: সোয়েল রানা
১১ / ১৬
বিশ্বকাপ ফুটবল মানেই সারা বিশ্বে ছড়িয়ে পড়া উন্মাদনা। বাংলাদেশে এর প্রভাব আরও নজিরবিহীন। দেশের আকাশে উড়বে প্রিয় ফুটবল দলের পতাকা। আরও থাকবে নানা আয়োজন। তাই বেশ আগেভাগেই বিভিন্ন দেশের পতাকার পসরা সাজিয়ে বসেছেন এই বিক্রেতা। নবাবগঞ্জ বাজার, রংপুর, ১৪ মেছবি: মঈনুল ইসলাম
১২ / ১৬
মাছরাঙা পাখিটির মাছ ধরার চেষ্টা। দক্ষিণডিহি, ফুলতলা, খুলনা, ১৪ মেছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৬
মাছ শিকারের জন্য ডোবায় জাল ফেলছেন এক জেলে। হুমায়ুনপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ, ১৪ মেছবি: তাফসিলুল আজিজ
১৪ / ১৬
সাঙ্গু নদের উজান থেকে নিয়ে আসা হচ্ছে বাঁশের ভেলা। এসব বাঁশের ভেলা নিয়ে যাচ্ছে দোহাজারী এলাকায়। সাঙ্গু নদী থেকে তোলা, বান্দরবান, ১৪ মেছবি: মং হাই সিং মারমা
১৫ / ১৬
নিজের বানানো ঘুড়ি গ্রামের মাঠে উড়াতে যাচ্ছে দুই যুবক, দুলারামপুর, তিতাস, কুমিল্লা, ১৪ মেছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ১৬
নতুন বোরো ধান কেটে শুকানোর পর রাস্তার পাশে ধান থেকে খড়কুটো ও চিটা আলাদা করতে ব্যস্ত মারমা সম্প্রদায়ের লোকজন। লেমুঝিরিপাড়া, বান্দরবান, ১৪ মেছবি: মং হাই সিং মারমা