একঝলক (২৭ সেপ্টেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
মাছ শিকারের জন্য শোলা বড়শিতে মাছের খাবার গেঁথে বাবাকে সাহায্য করছে কিশোর মোস্তাকিম ও ইয়াছিন আলী। দড়িমুকুন্দ, শেরপুর, বগুড়া, ২৭ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
২ / ১১
চাতালে ধান শুকাচ্ছেন শ্রমিকেরা। শেরুয়া বটতলা, শেরপুর, বগুড়া, ২৭ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ১১
শারদীয় দুর্গোৎসবের দিন যত ঘনিয়ে আসছে, শেরপুরে জমে উঠছে পূজার কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে সনাতন ধর্মাবলম্বীরা ভিড় করছেন দোকানপাটে। নয়আনী বাজার, শেরপুর, ২৭ সেপ্টেম্বর
ছবি: দেবাশীষ সাহা রায়
৪ / ১১
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়াঘাটে নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার হয়েছে। কার লাশ পাওয়া গেল, তা জানতে স্বজন ও এলাকাবাসী হুমড়ি খেয়ে পড়ছেন। এই নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ দাঁড়িয়েছে। আউলিয়াঘাট, বোদা, পঞ্চগড়, ২৭ সেপ্টেম্বর
ছবি: মজিবুর রহমান খান
৫ / ১১
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়াঘাটে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের স্বজনদের অপেক্ষা। গত রোববার বেলা দেড়টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৬১টি লাশ উদ্ধার হয়েছে। আউলিয়াঘাট, বোদা, পঞ্চগড়, ২৭ সেপ্টেম্বর
ছবি: মজিবুর রহমান খান
৬ / ১১
পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলে বাড়ছে পর্যটকের উপস্থিতি। তাই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে অভিজাত হোটেলগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। বান্দ রোড, বরিশাল, ২৭ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৭ / ১১
জুমের পাকা ধান কাটছে পাহাড়ি এক কিশোরী। এ বছর বৃষ্টি কম হওয়ায় জুমের ধান দেরিতে পেকেছে। বড়াদম মোরঘোনা, রাঙামাটি, ২৭ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১১
নগরের নজরুল অ্যাভিনিউ সড়কটি প্রশস্ত করা হয়েছে দীর্ঘদিন আগে। সড়কের মধ্যে টেলিফোনের খুঁটি রেখে কাজ শেষ করে। এতে ওই সড়কে চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা। কর ভবনের সামনের সড়ক, কুমিল্লা, ২৭ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৯ / ১১
পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা আয়োজন করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন। সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। চম্পক নগর, রাঙামাটি, ২৭ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছন্দা রায়ের ‘আত্মহত্যা’র সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। সিনেট ভবন, রাজশাহী, ২৭ সেপ্টেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১১ / ১১
ভোররাত থেকে আড়াই কিলোমিটার এলাকায় তীব্র যানজট। যানজটে আটকে পড়ে শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী, যানবাহনের যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আমিরাবাদ, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী