সাপ্তাহিক হাটে বিক্রির জন্য ইজিবাইকে করে পাট নিয়ে যাচ্ছেন এক কৃষক। দিগনগর, ফরিদপুর, ১৮ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
২ / ৯
পানের বরজে ব্যবহারের জন্য বিক্রি হচ্ছে শণ। ফুলতলা বাজার, খুলনা, ১৮ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৩ / ৯
ট্রলারে তোলার জন্য মাথায় করে পাট নিয়ে যাচ্ছেন এক ব্যাপারী। স্থানীয় চাষিদের কাছ থেকে প্রতি মণ পাট ৩ হাজার ১০০ টাকায় কিনেছেন তিনি। উত্তর আইচা, বরিশাল, ১৮ সেপ্টেম্বরছবি: সাইয়ান
৪ / ৯
বিলের পানিতে শাপলাপাতার ফাঁকে খাবার খুঁজছে একটি জলপিপি পাখি। স্থানীয়ভাবে এটি জলময়ূর নামেও পরিচিত। শ্রীপুর, গাজীপুর, ১৮ সেপ্টেম্বরছবি: সাদিক মৃধা
৫ / ৯
পোকা শিকারের আশায় কাশফুলের ওপর বসে আছে একটি কসাই পাখি। একদন্ত, পাবনা, ১৮ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
৬ / ৯
পদ্মার পানি বেড়ে ডুবে গেছে গোচারণভূমি। তাই নদীর ওপার থেকে সবুজ ঘাস কেটে ছোট নৌকায় ফিরছেন তিনজন। গোখাদ্য হিসেবে ব্যবহার করা হবে এসব ঘাস। রাধাকান্তপুর, পাবনা, ১৮ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
৭ / ৯
ভোর থেকেই জমে ওঠে পাইকারি শাকসবজির বাজার। নিজেদের আবাদ করা লাউ নিয়ে আসতেই পাইকাররা ঘিরে ধরেছেন এক কৃষককে। গোবিন্দনগর, ঠাকুরগাঁও, ১৮ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৮ / ৯
পথের পাশে ফুটে আছে ভেন্না বা ভেরেন্ডাগাছের ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ সেপ্টেম্বরছবি: সাজেদুল আলম
৯ / ৯
লেবুগাছে ফুটে থাকা ফুলের ওপর একটি প্রজাপতি। রাঙামাটি, ১৮ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা