বাঁশের চালি নামাচ্ছেন বাহক। কাপ্তাই হ্রদের পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে। তাই ব্যবসায়ীরা তোড়জোড় শুরু করেছেন বাঁশ নামাতে। একেকটি চালিতে কয়েক লাখ বাঁশ বহন করা হয়। মুলি, ডলু ও মিটিঙ্গা বাঁশের চাহিদা রয়েছে বেশ। এসব বাঁশ দেশের কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য নেওয়া হচ্ছে। প্রাকৃতিক বন এবং ব্যক্তিমালিকানা থেকে এসব বাঁশ সংগ্রহ করা হয়। কাট্টলি এলাকা, লংগদু উপজেলা, রাঙামাটি, ২৭ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা