একঝলক (৯ ডিসেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
আগাম জাতের ধান কেটে সে জমিতে চাষ করা হয়েছে শর্ষে ফুল। শর্ষের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করছেন কৃষক। খয়েরসুতি, দোগাছি, পাবনা, ৯ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ৯
আগামীকাল হতে যাওয়া বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই পুলিশ যানবাহনে তল্লাশি অভিযান শুরু করেছে। আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে দক্ষিণে ফায়ার সার্ভিসের পাশে এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করা হয়। ৯ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৩ / ৯
সড়কে ঢাকামুখী যাত্রীর সংখ্যা নগণ্য, তাই যানবাহনও চলছে কম। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা ছিল অনেকটাই ফাঁকা। ৯ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৪ / ৯
আবদুল্লাহপুর মোড়ে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। ব্যাগ তল্লাশি, জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে যানবাহনের চালকের নাম ঠিকানা লিখে রাখতে দেখা যায়। আবদুল্লাহপুর ,ঢাকা, ৯ ডিসেম্বর
ছবি: আল-আমিন
৫ / ৯
শীতকালীন সবজি লাল শাকখেত থেকে তুলে বস্তায় করে নিয়ে আসা হয়েছে। এসব শাকে লেগে থাকা কাদামাটি পুকুরের পানিতে ধুয়ে নিচ্ছে দুই ব্যক্তি। পাইকাররা এসে নিয়ে যাবেন এই শাক। সরসি, কাশিপুর, বরিশাল, ৯ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৬ / ৯
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্য দিনের চেয়ে যানবাহন অস্বাভাবিক হারে কম দেখা গেছে। মহাসড়ক মাঝেমধ্যেই থাকছে ফাঁকা। বাওয়ার কুমারজানী, টাঙ্গাইল, ৯ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৭ / ৯
শুক্রবার ছুটির দিন। স্কুলে ক্লাস নেই, পরীক্ষাও নেই। কয়েক টুকরা কাঠের নিচে বেয়ারিং লাগিয়ে গাড়ি বানিয়ে দুরন্তপনায় মেতেছে দুই কিশোর। বাটনা, চরবাড়িয়া, বরিশাল, ৯ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৮ / ৯
রংপুরের গঙ্গাচড়ার উপজেলার চরগান্নারপার চরে ফসল পরিচর্যায় ব্যস্ত নারীশ্রমিকেরা। ৯ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৯ / ৯
রংপুর থেকে ঢাকা ছেড়ে যাচ্ছে বাস। তবে যাত্রী কমে যাওয়ায় অনেক বাস বন্ধ রয়েছে। কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ড, রংপুর, ৯ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম