বাগানের তাজা ফসল বিক্রি করতে ইঞ্জিনচালিত নৌকায় গ্রাম থেকে রাঙামাটি শহরের পথে পাহাড়ি চাষিরা। কাপ্তাই হ্রদের পুরানপাড়া, রাঙামাটি, ১৮ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
২ / ১১
বর্ষার নতুন পানিতে মাছের আনাগোনা বেড়েছে। সেই সুযোগে কাপ্তাই হ্রদে শিকারে ব্যস্ত একটি বক। লেমুছড়ি, রাঙামাটি, ১৮ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১১
জলাশয়ে জাল ফেলে মাছ ধরায় ব্যস্ত দুই জেলে। শুকানচকি, রংপুর, ১৮ জুলাইছবি: মঈনুল ইসলাম
৪ / ১১
বর্ষায় জলাশয়ে ফুটে আছে দৃষ্টিনন্দন লাল শাপলা। শীতলাই, বগুড়া, ১৮ জুলাইছবি: সোয়েল রানা
৫ / ১১
বাগান থেকে কাঁঠাল কেটে বাড়ির পথে সুনীল চন্দ্র। কানোড়া, বগুড়া, ১৮ জুলাইছবি: সোয়েল রানা
৬ / ১১
কলের লাঙলে জমি চাষের সময় মাটির ওপর ভেসে উঠছে মাছ। সেই মাছ ধরতে জড়ো হয়েছেন নানা বয়সী নারী ও শিশু। মণ্ডলপাড়া, রংপুর, ১৮ জুলাইছবি: মঈনুল ইসলাম
৭ / ১১
মৌসুমের জনপ্রিয় ফল আরবের কাঁচা খেজুর দোকানে সাজিয়ে রাখছেন এক ব্যবসায়ী। বাসস্ট্যান্ড এলাকা, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১১
বিলের পাশের সবজির মাচায় বসে আছে জোড়া ফিঙে। রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর, ১৮ জুলাইছবি: সাদিক মৃধা
৯ / ১১
যমুনা নদীর পাড়ে ফুটে আছে ত্রিধারা ফুল। ৩ নম্বর ক্রসবাঁধ, সিরাজগঞ্জ, ১৮ জুলাইছবি: সাজেদুল আলম
১০ / ১১
শুকনা পাট ঘরে তোলার কাজে ব্যস্ত এক নারী। তুলাগ্রাম, ফরিদপুর, ১৮ জুলাইছবি: আলীমুজ্জামান
১১ / ১১
শহরের ইট-পাথরের মধ্যেও দেখা পাওয়া গেল গুইসাপের। গাংনী, মেহেরপুর, ১৮ জুলাইছবি: আবু সাঈদ