ডিঙিনৌকায় গরুর জন্য কাটা ঘাস নিয়ে গন্তব্যের পথে এক ব্যক্তি। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৭ জুলাইছবি: সাজেদুল আলম
৬ / ১৬
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। হরিপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৬
শুকানো শেষে বিক্রির উপযোগী পাটের আঁশ ঘরে তুলছেন এক কৃষক। তুলাগ্রাম, সদর উপজেলা, ফরিদপুর, ১৭ জুলাইছবি: আলীমুজ্জামান
৮ / ১৬
নিজের ছোট্ট ছাতা হাতে ঝিরিঝিরি বৃষ্টিতে আনন্দে মেতে উঠেছে শিশুটি। বাস্তুহারা এলাকা, খুলনা, ১৭ জুলাইছবি: সাদ্দাম হোসেন
ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক হোসেন শুভর মৃত্যুতে পদক বুকে নিয়ে আহাজারি করছেন তাঁর মা। কুমড়াকান্দি, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ জুলাইছবি: এম রাশেদুল হক
১৫ / ১৬
জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের গণকবরে দোয়া ও মোনাজাত করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থান, ঢাকা, ১৭ জুলাইছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ১৬
জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত গণজমায়েতে প্রতীকী প্রতিবাদ হিসেবে লাল কার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১৭ জুলাইছবি: দীপু মালাকার