Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
একঝলক
একঝলক (৯ নভেম্বর, ২০২৩)
প্রথম আলো ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১২: ২৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
১ / ১৪
স্রোতহীন মনু নদে সকালবেলা নৌকায় চড়ে জাল পাতছেন দুই ব্যক্তি। মৌলভীবাজার, ৯ নভেম্বর
ছবি: প্রথম আলো
২ / ১৪
ঘাসের ডগায় বসেছে ফড়িং। মেহেরপুর, ৮ নভেম্বর
ছবি: আবু সাঈদ
৩ / ১৪
বাঁশের ওপর বসে শিকারের অপেক্ষায় এক দল পানকৌড়ি। দাউদকান্দি, ৯ নভেম্বর
ছবি: এম সাদেক
৪ / ১৪
অবরোধে সড়ক–মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম। গন্তব্যে যেতে প্রাইভেট কারের চালকের সঙ্গে কথা বলছেন যাত্রীরা। সিলেট, ৯ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৪
মাঠজুড়ে লাগানো শীতকালীন ফসল বাঁধাকপি কদিন বাদেই বাজারে পাওয়া যাবে পুরোদমে। আগাম জাতের কিছু কপি বাজারে উঠেছে। আবার কোথাও কোথাও নাবি জাতের চারা লাগানো হচ্ছে এখন। দাপুনিয়া, পাবনা, ৮ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৪
ধান কাটার পর সেই জমিতে আলু রোপণের জন্য চাষ করতে যাচ্ছেন একজন চাষি। মিঠাপুকুর, রংপুর, ৯ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৪
সবজিবোঝাই পিকআপ ভ্যানের ওপরে ঝুঁকি নিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছেন খুচরা বিক্রেতারা। শিমরাইল, নারায়ণগঞ্জ, ৯ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ
৮ / ১৪
অবরোধে ফাঁকা মহাসড়কে সাইকেলে চড়ে ছুটছেন এক ফেরিওয়ালা। মিঠাপুকুর, রংপুর, ৯ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৪
মাছ ধরার পাশাপাশি রান্না-খাওয়ার সব রকম উপকরণই থাকে এই নৌকায়। নদীতে চলেছে এমনই এক জেলেনৌকা। বাওশা, চাটমোহর, পাবনা, ৯ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৪
দিনে দিনে কমছে খাল-বিল-নদীর পানি। সেই পানিতে মাছ শিকারের জন্য ঝাঁকি জাল ছুড়েছেন এক জেলে। নিমাইচড়া, চাটমোহর, পাবনা, ৯ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৪
সবজির জমি প্রস্তুতে ব্যস্ত শ্রমিকেরা। নিকলী, কিশোরগঞ্জ, ৯ নভেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
১২ / ১৪
কৃষকের কাছ থেকে ৮০০ থেকে ১০০০ টাকা মণ দরে কেনা ফুলকপি বাজারে তোলার জন্য কাগজে মোড়ানো হচ্ছে। পবা, রাজশাহী, ৯ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৩ / ১৪
বাড়ির আঙিনায় কলাবনের ভেতরে কাপড় বোনার জন্য কোমরতাঁত বেঈন তৈরির কাজ করছেন এক পাহাড়ি নারী। রাঙামাটি, ৯ নভেম্বর
ছবি:সুপ্রিয় চাকমা
১৪ / ১৪
বিলের এক পাশে বাঁধ তৈরি করে সেখানে শ্যালো মেশিন দিয়ে পানি সেচে মাছ ধরছেন গ্রামের নানা বয়সী মানুষ। গোয়ালকান্দি, ফরিদপুর, ৯ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একঝলক
থেকে আরও দেখুন
একঝলক