পাটকাঠির বিনিময়ে কৃষকের জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়িয়ে দিচ্ছেন দুই নারী। বড় মানিকদি, তালমা ইউনিয়ন, নগরকান্দা উপজেলা, ফরিদপুর, ৬ আগস্টছবি: আলীমুজ্জামান
৩ / ১০
আমন ধানের খেতে সার ছিটাচ্ছেন এই কৃষক। কোনগ্রাম, তালমা ইউনিয়ন, নগরকান্দা উপজেলা, ফরিদপুর, ৬ আগস্টছবি: আলীমুজ্জামান
৪ / ১০
আঁশ ছাড়ানোর পর পাটকাঠি রোদে শুকানোর জন্য সারিবদ্ধ সাজিয়ে রাখা হয়েছে। বারাকান্দি, সিরাজগঞ্জ, ৭ আগস্টছবি: আরিফুল গণি
৫ / ১০
বিদ্যালয়ের মাঠে জমে থাকা বুকসমান বর্ষার পানি মাড়িয়ে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করছেন এক গৃহবধূ। খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা,৭ আগস্টছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১০
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ার কারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। গফরগাঁও রেলস্টেশন–সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায়, ৭ আগস্টছবি: প্রথম আলো
৭ / ১০
খালের পাড়ে প্লাস্টিকের বাটিতে রাখা খাবার খেয়ে পানিতে নেমে খেলা করছে হাঁস। কলিকুন্ডা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ৭ আগস্টছবি: শাহাদৎ হোসেন
৮ / ১০
আমন ধানের খেতে কীটনাশক দিচ্ছেন এক কৃষক। বড় মানিকদি, তালমা ইউনিয়ন, নগরকান্দা উপজেলা, ফরিদপুর, ৬ আগস্টছবি: আলীমুজ্জামান
৯ / ১০
বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় ৬ জন নিহত হয়েছেন। বগুড়া-নওগাঁ মহাসড়কে এরুলিয়া সিল্কিবান্দা এলাকা, ৭ আগস্টছবি: প্রথম আলো
১০ / ১০
সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৭ আগস্টছবি: আনিস মাহমুদ