একঝলক (৬ নভেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য ছেড়ে আসে বড় বড় লঞ্চ। এসব লঞ্চের যাত্রীদের হালকা নাস্তা হিসেবে বেশ পছন্দ কলা–রুটি। ট্রলারে করে লঞ্চে গিয়ে বিক্রি করেন ফেরিওয়ালারা। মুন্সিগঞ্জ লঞ্চঘাট, ৬ নভেম্বর।
ছবি : প্রথম আলো
২ / ৯
ভোরে পদ্মা নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করছেন দুই জেলে। এ সময় নদীতে রিঠা মাছ পাওয়া যায়। দৌলতদিয়া লঞ্চঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৬ নভেম্বর।
ছবি: এম রাশেদুল হক
৩ / ৯
মশক নিধন কার্যক্রম। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণ, মৌলভীবাজার, ৬ নভেম্বর।
ছবি : প্রথম আলো
৪ / ৯
গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কে শোক মিছিল করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। ৬ নভেম্বর।
ছবি : প্রথম আলো
৫ / ৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে নতুন করে দেওয়া পিএমবি আস্তর ক্ষতিগ্রস্থ হওয়ায় তুলছে সড়ক ও জনপদ বিভাগ। সম্প্রতি উপজেলার ছোট কুমিরা এলাকায়।
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৬ / ৯
বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শনে এসেছিলেন বেলজিয়াম ও নেদারল্যান্ডসের পর্যটকরা। তাঁদের সামনে ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীরা। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ৬ নভেম্বর।
ছবি : প্রথম আলো
৭ / ৯
উদ্ধোধনের জন্য প্রস্তুত সুনামগঞ্জবাসীর স্বপ্নের রানীগঞ্জ সেতু। সুনামগঞ্জ, ৬ নভেম্বর।
ছবি : প্রথম আলো
৮ / ৯
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিদেশি পর্যটকদের কার শোভাযাত্রা। ৬ নভেম্বর।
ছবি : প্রথম আলো
৯ / ৯
সিলেটে প্রদীপ প্রজ্জ্বলন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট পরিভ্রমণের ১০৩তম বর্ উদযাপন করা হয়। ৬ নভেম্বর।
ছবি : প্রথম আলো