একঝলক (১০ মে, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
পার্কে বসে কাপড়ে নকশা তৈরির নানা সরঞ্জাম বিক্রি করছেন মজিবুর রহমান খান নামের এই ব্যক্তি। অনেকেই কিনছেন শৌখিন কাজের এসব সরঞ্জাম। জয়নুল উদ্যান, ময়মনসিংহ, ১০ মে।
ছবি: আনোয়ার হোসেন
২ / ১৪
আর কয়েক দিন পর নদীতে পানি আসবে। কৃষিকাজ ও নদী পারাপারে নৌকা তৈরিতে ব্যস্ত ওমর ফারুক ও ইব্রাহিম খলিল নামের দুই কারিগর। নরপাড়া, সরিষাবাড়ী, জামালপুর, ১০ মে।
ছবি: শফিকুল ইসলাম
৩ / ১৪
বাসা তৈরির জন্য খড়কুটো সংগ্রহ করেছে শালিক পাখি। খড়কুটো মুখে নিয়ে বিদ্যুতের তারের ওপর বসে আছে শালিকটি। গোলাঘাট, শ্রীপুর, গাজীপুর, ১০ মে
ছবি: সাদিক মৃধা
৪ / ১৪
বিদ্যালয়ে গরমে ক্লান্ত শিশুরা নলকূপ চেপে ঠান্ডা পানি পান করছে। শিশুরত্ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, উত্তম বানিয়াপাড়া, রংপুর, ১০ মে।
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৪
প্রখর রোদ আর গরমের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যভর্তি ভ্যানে ঠেলা দিচ্ছেন এক ব্যক্তি। অসহনীয় রোদ আর গরমে হাঁপিয়ে উঠেছেন তিনি। শরীর বেয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘাম। চৌহাট্টা এলাকা, সিলেট, ১০ মে। ছবি: আনিস মাহমুদ
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৪
ভৈরব নদে জাল দিয়ে চিংড়ির রেণু ধরছেন এক ব্যক্তি। ৫ নম্বর ঘাট, খুলনা, ১০ মে
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৪
গাছে গাছে কাঁঠাল পাকতে শুরু করেছে। গন্ধ পেয়ে কাঁঠাল খেতে ছুটে এসেছে বানর। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ১০ মে
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৪
প্রচণ্ড গরম। একটু স্বস্তি পেতে পুকুরে গোসল করতে নেমেছেন শিক্ষার্থীরা। গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ, দাউদকান্দি, কুমিল্লা, ১০ মে
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ১৪
খিলগাঁওয়ের সবুজবাগ এলাকার পানি দুর্গন্ধ বলে পানের অনুপযোগী হয়ে পড়েছে। পানির জন্য ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়াতে হয় স্থানীয় বাসিন্দাদের। বাসাবো বৌদ্ধবিহার, বাসাবো, ঢাকা, ১০ মে
ছবি: সাজিদ হোসেন
১০ / ১৪
শিকারের আশায় বাঁশের ওপর বসে আছে মাছরাঙা। গোড়ান চটবাড়ি, মিরপুর বেড়িবাঁধ সড়ক, ঢাকা, ৯ মে
ছবি: খালেদ সরকার
১১ / ১৪
জলাশয়ের মাঝে দ্বীপজুড়ে সারি সারি কৃষ্ণচূড়া ফুটেছে। সেই সৌন্দর্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে জলাশয়ের পানিতে। গোড়ান চটবাড়ি, মিরপুর বেড়িবাঁধ সড়ক, ঢাকা, ৯ মে
ছবি: খালেদ সরকার
১২ / ১৪
পাকুড় খাচ্ছে জোড়া শালিক। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ১০ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৪
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া সড়কের পাশে হাট বসে। জুমচাষের জন্য পাহাড়ে বীজ বোনার মৌসুম শুরু হয়েছে। বাজারে ওলকচুর বীজ বিক্রি করতে এসেছেন চাষিরা। কাউখালী, রাঙামাটি, ১০ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৪
ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বাড়াদি এলাকা, সদর উপজেলা, কুষ্টিয়া, ১০ মে
ছবি: তৌহিদী হাসান