প্রখর রোদে রিকশা চালিয়ে হাঁপিয়ে উঠেছেন চালক। রিকশা থামিয়ে সড়কের পাশে বসে পানি পান করছেন তিনি। গোয়াইটুলা, সিলেট, ২৫ আগস্টছবি: আনিস মাহমুদ
৭ / ২২
সড়কের পাশে নারীদের হাতব্যাগ বিক্রি করছেন এই ব্যক্তি। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৫ আগস্টছবি: সাজেদুল আলম
৮ / ২২
ঐতিহ্যবাহী খরা জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত এক জেলে। কুর্শা, নিকলী, কিশোরগঞ্জ, ২৫ আগস্টছবি: তাফসিলুল আজিজ
৯ / ২২
পদ্মা নদী পাড়ি দিতে ট্রলারে উঠছেন চরাঞ্চলের বাসিন্দারা। আন্ধারমানিক, হরিরামপুর, মানিকগঞ্জ, ২৫ আগস্টছবি: আব্দুল মোমিন
১০ / ২২
চা–বাগানে এখন ভরা মৌসুম। সবুজ কচি পাতায় ছেয়ে গেছে বাগানের পর বাগান। নিপুণ হাতে পাতা তুলছেন নারী শ্রমিকেরা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৫ আগস্টছবি: শিমুল তরফদার
১১ / ২২
খালের জলে ভেসে বেড়াচ্ছে হাঁসের দল। আর নৌকায় জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন একদল জেলে। কদমতলী, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৫ আগস্টছবি: আরিফুল গণি
১২ / ২২
শিকারের খোঁজে বিলের ওপর উড়ে বেড়াচ্ছে রক্তরাঙা চোখের কাটুয়া চিল বা কালো ডানার চিল। ঘুঘুদহ বিল, সাঁথিয়া, পাবনা, ২৫ আগস্টছবি: হাসান মাহমুদ
১৩ / ২২
বাড়ির পাশের খালে ঝাঁকি জাল ফেলে মাছ ধরছেন স্থানীয় এক বাসিন্দা। সাহেবডাঙ্গি, কৈজুরী, ফরিদপুর, ২৫ আগস্টছবি: আলীমুজ্জামান
১৪ / ২২
প্রযুক্তির কল্যাণে পাটকাঠি ক্রমেই অর্থকরী পণ্যে পরিণত হয়েছে। পার্টিকেল বোর্ড ও চারকোল কারখানায় পাটখড়ির ব্যাপক চাহিদা রয়েছে। ছেঁচানিয়া, সাঁথিয়া, পাবনা, ২৫ আগস্টছবি: হাসান মাহমুদ
১৫ / ২২
জলাবদ্ধ বিলের এক পার থেকে অন্য পারে ভেলায় করে পাটকাঠি নিয়ে যাচ্ছেন তিনি। কাউলীপাড়া, ফরিদপুর, ২৫ আগস্টছবি: আলীমুজ্জামান
১৬ / ২২
খেতে লাগানো কলমিশাক কাটছেন এক ব্যক্তি। সারসি, কাশিপুর, বরিশাল, ২৫ আগস্টছবি: সাইয়ান
১৭ / ২২
নদীতে মাছ শিকারে যাচ্ছেন দুই জেলে। হাসনাপাড়া স্পার এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৫ আগস্টছবি: সোয়েল রানা
১৮ / ২২
ঘেরে বেড় জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত মৎস্যশ্রমিকেরা। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ২৫ আগস্টছবি: সাদ্দাম হোসেন
২৫ আগস্ট ‘গণহত্যা দিবস’ উপলক্ষে কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সমাবেশের একাংশ। উখিয়া, কক্সবাজার, ২৫ আগস্টছবি: প্রথম আলো
২১ / ২২
রংপুরে এক পশলা বৃষ্টি যেন নগরবাসীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে। প্রচণ্ড গরম থেকে কিছুক্ষণের জন্য প্রশান্তি। বৃষ্টিতে পলিথিন মুড়িয়ে কাজে যাচ্ছেন অটোরিকশার যাত্রী। গুপ্তপাড়া, রংপুর, ২৫ আগস্টছবি: মঈনুল ইসলাম
২২ / ২২
স্থানীয়ভাবে চাষ করা ড্রাগন ফল বিক্রি করছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। জুম্মাপাড়া, রংপুর, ২৫ আগস্টছবি: মঈনুল ইসলাম