পদ্মা নদী থেকে জাল তুলছেন একজন জেলে। তালাইমারী এলাকা, রাজশাহী, ৩ আগস্টছবি: শহীদুল ইসলাম
২ / ১৫
কাছেই পদচারী–সেতু রেখে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক টপকে রাস্তা পারাপার হতে গিয়ে এই পুলিশ সদস্যের বাধার কবলে পড়েন পথচারীরা। সেতু ব্যবহার করার পরামর্শ দিয়ে পথচারীদের ফেরত পাঠানোর চেষ্টা করছেন তিনি। বেলা সাড়ে ১১টা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মদনপুর, নারায়ণগঞ্জ, ৩ আগস্টছবি: দিনার মাহমুদ
৩ / ১৫
ভেতরে বসার জায়গা নেই। তাই তিন চাকার টেম্পোতে ঝুঁকি নিয়ে ঝুলে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন শ্রমিকেরা। কাজীরবাজার সেতু, সিলেট, ৩ আগস্টছবি: আনিস মাহমুদ
৪ / ১৫
কুমিল্লার বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি গ্রামের গোমতী নদীর চরের মুলা বিখ্যাত। সেই মুলার বীজ জমিতে রোপণ করছেন এই ব্যক্তি। ভান্তিগ্রাম, বুড়িচং, কুমিল্লা, ৩ আগস্টছবি: এম সাদেক
৫ / ১৫
ব্যস্ততম সড়কের পাশে নালা সংস্কারের কাজ চলছে। সড়কের একপাশে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। সংকুচিত সড়কে ভোগান্তি নিয়ে চলাচল করছে যানবাহন ও মানুষ। তালতলা সড়ক, সিলেট, ৩ আগস্টছবি: আনিস মাহমুদ
৬ / ১৫
চট্টগ্রাম নগরের কদম রসুল এলাকার ৯ বছরের সিয়াম চার দিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছে সিয়ামের বড় ভাই ১৩ বছরের সোয়াদ। একই ওয়ার্ডে ভর্তি হলেও দুজনের শয্যা দুই জায়গায় ছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করলে এক বিছানায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ছেলেদের সেবা করছেন মা শামীমা আক্তার। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম, ৩ আগস্টছবি: সৌরভ দাশ
৭ / ১৫
পূর্ণিমার জোয়ারের প্রভাবে ঢেউয়ের আঘাতে ভাঙছে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পশ্চিম মুন্ডার ডেইল এলাকার সড়ক। টেকনাফ–কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক, টেকনাফ, ৩ আগস্টছবি: প্রথম আলো
৮ / ১৫
এখন পুরোদমে চলছে কৃষকের পাট ঘরে তোলার মৌসুম। মৌসুমের শুরুতেই বাজারে পাটের দাম ভালো যাচ্ছে। খেত থেকে পাট কেটে এনে কুমার নদে জাগ দিচ্ছেন দুই কৃষক। বাখুন্ডা এলাকা, গেরদা, সদর উপজেলা, ফরিদপুর, ৩ আগস্টছবি: আলীমুজ্জামান
মাঠে এখন চলছে আমন ধান রোপণের মৌসুম। আমন রোপণে কৃষক এখন ব্যস্ত মাঠে। দল বেঁধে কৃষকেরা খেতে আমন ধান রোপণ করছেন। মুরালিদাহ, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ৩ আগস্টছবি: আলীমুজ্জামান
১১ / ১৫
হঠাৎ বৃষ্টি এলে এই ফল বিক্রেতা টুকরিতে সাজানো আমসহ নিজেকে পলিথিনে ঢেকে নিয়েছেন। গল্লামারী সেতু, খুলনা, ৩ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৫
আমন বীজতলায় কৃষকের ভাঁড়ের ওপর পোকামাকড় শিকারের জন্য বসে আছে ফিঙে পাখিটি। টিলাপাড়া এলাকা, সদর উপজেলা, সিলেট, ৩ আগস্টছবি: আনিস মাহমুদ
১৩ / ১৫
কৃষিকাজে আধুনিক যন্ত্রের প্রসার ঘটলেও মই চাষ দিতে এখনো হালের গরু বা মহিষের প্রচলন রয়েছে গ্রামাঞ্চলে। এক জমিতে মই চাষ দেওয়া শেষে পিচঢালা সড়ক ধরে অন্য জমিতে চলেছেন এই কৃষক। প্রতি বিঘা মই চাষ দিতে তিনি মজুরি নেন ২০০ টাকা। শ্রীপুর, পাবনা, ৩ আগস্টছবি: হাসান মাহমুদ
১৪ / ১৫
খাল-বিলে পানি বাড়ছে ধীরগতিতে। পানি বাড়ার সঙ্গে বাড়ছে নতুন মাছের আনাগোনা। সেই মাছ শিকারে তৎপর মৎস্যশিকারিরা। নৌকায় করে ফাঁদ নিয়ে বিভিন্ন স্থানে তা পেতে রাখছেন তাঁরা। সাদুল্লাপুর কোল, পাবনা, ৩ আগস্টছবি: হাসান মাহমুদ
১৫ / ১৫
সকালের খাবার খেয়ে পাটের আঁশ ছড়াতে পানিতে নেমেছেন দিনমজুরেরা। দুপুরে গৃহস্থের বাড়ি থেকে খাবার এলে মাজা পানিতে দাঁড়িয়েই সে আহার গ্রহণ করছেন তাঁরা। এরপর আবার কাজ শুরু করে বাড়ি যেতে যেতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে তাঁদের। জীবিকার তাগিদে দিনভর এমন পরিশ্রম করেন বাংলার কৃষকেরা। সাদুল্লাপুর কোল, পাবনা, ৩ আগস্টছবি: হাসান মাহমুদ